editor
প্রকাশিত: 8:56 PM, September 5, 2025
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, সিলেট জেলা কর্তৃক রিকাবীবাজারস্থ পার্টির অস্থায়ী কার্যালয়ে ত্রয়োদশ সম্মেলনকে কে কেন্দ্র করে কর্মীসভা আজ শুক্রবার (৫ই সেপ্টেম্বর) বিকেল ৩টায় অনুষ্ঠিত হয়।
কর্মীসভার সভাপতিত্ব করেন সিপিবি, সিলেট জেলার সংগ্রামী সভাপতি কমরেড সৈয়দ ফরহাদ হোসেন ও সঞ্চালনা করেন সিপিবি সিলেট জেলার বিপ্লবী সাধারণ সম্পাদক কমরেড খায়রুল হাসান।
উক্ত কর্মীসভায় বক্তারা বলেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নীতিনিষ্ঠ অবস্থান বজায় রেখে ৭৭ বছর ধরে দেশে গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম করে চলেছে। শুধু ক্ষমতার বদল নয়, সমাজ ব্যবস্থার বদল ছাড়া যে মানুষের মুক্তি আসবে না, সেই সত্য তুলে ধরেছে। দেশ, জাতি ও জনগণের সামনে আজ প্রধান রাজনৈতিক কর্তব্য হলো গণ-অভ্যুত্থানের বিজয়কে সংহত করা এবং গণ-আকাঙ্খার বাস্তবায়ন ঘটানো। চব্বিশের গণ-অভ্যুত্থানের আকাঙ্খায় শোষণ-নিপীড়ন-বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে জনগণের লড়াই অব্যাহত রাখতে হবে। আর এর জন্য জনগণের প্রকৃত রাজনৈতিক শক্তির উত্থান ঘটাতে হবে। সমাজ বদলের লক্ষ্যে শোষণ-বৈষম্যবিরোধী বাম-গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে।
এই লক্ষ্যকে সামনে রেখে আগামী ১৯-২২ সেপ্টেম্বর সিপিবি’র ত্রয়োদশ কংগ্রেস অনুষ্ঠিত হতে যাচ্ছে। বক্তারা ত্রয়োদশ সম্মেলনকে সফল করে মানব মুক্তির সংগ্রামকে অগ্রসর করতে নীতিনিষ্ঠ রাজনীতিকে শক্তিশালী করার তাগিদ দেন।
উক্ত কর্মীসভায় আরো উপস্থিত ছিলেন সিপিবি সিলেট জেলার অন্যতম নেতা আনোয়ার হোসেন সুমন, তুহিন কান্তি ধর, বিধান দেব চয়ন, আহমেদ রশীদ রিপন, স্বপন মাহমুদ, ফজলুর রহমান শিপু, রাশেদুজ্জামান উদীচী শিপ্লীগোষ্ঠীর কেন্দ্রীয় সহ-সভাপতি অভিজিৎ দাশ জয়, সিলেট উদীচীর সাধারণ সম্পাদক দেবব্রত পাল মন্টু, রজত চৌধুরী, সন্দ্বীপ দেব, ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সাধারণ সম্পাদক মাশরুখ জলিল, ছাত্র ইউনিয়ন নেতা মাহিদুল ইসলাম, জুবায়ের আহমেদ জুয়েল। উক্ত কর্মীসভায় পার্টির নেতৃবৃন্দের পাশাপাশি গণসংগঠনসমূহের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন