editor

প্রকাশিত: 7:02 PM, September 6, 2025

নির্বাচন বানচাল ও বিএনপির সুনাম ক্ষুন্ন করতে একটি কুচক্রী মহল উঠে-পড়ে লেগেছে : ইমদাদ হোসেন চৌধুরী

নির্বাচন বানচাল ও বিএনপির সুনাম ক্ষুন্ন করতে একটি কুচক্রী মহল উঠে-পড়ে লেগেছে : ইমদাদ হোসেন চৌধুরী

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, স্বৈরচারী শেখ হাসিনা ১৭টি বছর বিএনপির নেতাকর্মীদের উপর জুলুম, নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। এমনকি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানের উপরও মিথ্যা মামলা দিয়েছিলো। স্বৈরাচারী শেখ হাসিনা পতনের পর সেই মিথ্যা মামলা থেকে মাননীয় আদালত থেকে বেখছুর খালাস পাচ্ছেন তারা। স্বৈরাচারী হাসিনা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে দেশ থেকে বিদেশে পাঠিয়ে দেওয়ার পাওতারা করেছিলো। কিন্তু বেগম খালেদা জিয়া এই দেশের জনগণকে ভালোবাসেন। তাই তিনি জুলুম, নির্যাতন ও মিথ্যা মামল দিয়ে হয়রানি করার পরেও তিনি দেশ থেকে চলে যাননি। তিনি বলেছিলেন- “এই দেশে জন্মেছি, দরকার হয়ে এই দেশেই মৃত্যুবরণ করবো। তারপরও এই দেশ ছেড়ে যাবো না।”

তিনি বলেন, বিএনপির আমলে যারা সরকারী কর্মচারী ছিলেন এই ১৭টি বছর শেখ হাসিনা তাদেরকে কোন পদোন্নতি দেয়নি। তাদের উপরও জুলুম-নির্যাতন করা হয়েছে। তাদের বেতনও বৃদ্ধি করেনি। আগামী জাতীয় নির্বাচন নিয়েও ষড়যন্ত্র চলছে। দেশ নায়ক তারেক রহমানের বিরুদ্ধে স্বৈরাচারী শেখ হাসিনার প্রেতাত্মারা বিভিন্নভাবে অপপ্রচার ছড়িয়ে নির্বাচন বানচাল করার চেষ্টা করছে। বিএনপির সুনাম ক্ষুন্ন করতে তারা উঠে-পড়ে লেগেছে। কিন্তু জাতীয়তাবাদী দল বিএনপি জনগণকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্র নস্যাৎ করবে।

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ এর ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বিভাগীয় জেলা শাখা সিলেট এর ১০তম ত্রি-বার্ষিক কাউন্সিল উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

বাসকসপ সিলেট জেলা শাখার সভাপতি মোঃ আবুল কালামের সভাপতিত্বে ও ইসমাইল মিয়া এবং শামীম আহমদ এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাসকসপ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মোঃ সুলতান মিয়া, সিলেট জেলা শাখার সভাপতি দেবাংশু ভট্টাচার্য, ৪র্থ শ্রেণী কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মুক্তার আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আক্তার, সাংগঠনিক সম্পাদক মামুন মোল্লা, সহ সাংগঠনিক সম্পাদক মনোহর আলী। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মো. শাহেদ আহমদ আরবি।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আতাউর রহমান আতা, রমজান আলী, ফারুক আহমদ, দিলীপ কুমার রায়, সেলিম আহমদ, ছাওয়ার আলী, মহানগর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও ১০শ নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক সাব্বির আহমদ, জাসাস জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও মহানগর বিএনপির সহ সংস্কৃতি বিষয়ক সম্পাদক জালাল উদ্দিন শামীম, রোমান আহমদ নোশাদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো. শাহ আলম।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন