editor
প্রকাশিত: 12:06 PM, September 7, 2025
হবিগঞ্জে আলোচিত বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনায় খেলন মিয়া (৩৫) নামের একজনকে আটক করেছে র্যাব-৯। শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে হবিগঞ্জ জেলার বাহুবল থানার মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাবের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৪ জুলাই ভিকটিম রঙ্গিলা মিয়া (৫৫) নিখোঁজ হওয়ার পর থেকে ১৯ জুলাইয়ের মধ্যে যেকোনো সময় তাকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ গুমের উদ্দেশ্যে বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়নের সোনাডুবা বিলে ফেলে রাখা হয়। স্থানীয়দের মাধ্যমে মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্ত শেষে দাফন সম্পন্ন করা হয়। নিহতের ছেলে বাদী হয়ে বানিয়াচং থানায় হত্যা মামলা দায়ের করলে র্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল বাহুবল থানার মিরপুর এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় পলাতক আসামি খেলন মিয়াকে (৩৫) গ্রেপ্তার করতে সক্ষম হয়। তিনি বানিয়াচং উপজেলার নোয়াপাথারিয়া গ্রামের মৃত জনাব আলীর ছেলে।
প্রসঙ্গত, ১৯ জুলাই দুপুরে বানিয়াচংয়ের সুনারু গ্রামের পাশের হাওর থেকে রঙ্গিলা মিয়ার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা জানান, তিনি ছয়দিন ধরে নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি এবং পত্রপত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েও কোনো সন্ধান পাননি।
বানিয়াচং থানার ওসি গোলাম মোস্তফা গণমাধ্যমকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রঙ্গিলা মিয়াকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ বস্তায় ভরে পাথর দিয়ে ডুবিয়ে দেওয়া হয়েছিল। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে এবং অচিরেই জড়িতদের সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে