editor

প্রকাশিত: 2:36 PM, September 7, 2025

সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মান করতে হলে ধানের শীষকে বিজয়ী করতে হবে

সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মান করতে হলে ধানের শীষকে বিজয়ী করতে হবে

বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মিসভা আজ শনিবার অনুষ্ঠিত হয়। বালাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাবুল আহমদ এর সভাপতিত্বে ও সদস্য সচিব দেলোয়ার হোসেন মুকিতের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি আব্দুল আহাদ খান জামাল। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও জেলা বিএনপির স্বেচ্চাসেবক বিষয়ক সম্পাদক শাকিল মুর্শেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিফতাউল কবির মিফতা, সৌদিআরব প্রাদেশিক বিএনপির আহবায়ক জাকারিয়া আরপিন ফয়সল, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সৈয়দ সরোয়ার রেজা,টিটন মল্লিক, বালাগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক তোফায়েল আহমেদ সোহেল,দেওয়ান বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাদি, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল পিন্টু, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য সাইফুল আলম কোরেশি, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল আমিন, বালাগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রেজাউল ইসলাম তাহিল, বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক আবুল মাহমুদ। বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোজাহিদ হোসেন শহীদ, রেজাউল করিম জুলকান, আব্দুল কুদ্দুস, বদরুল ইসলাম, দেওয়ানবাজার ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুস সালাম আজাদ প্রমুখ।

সভায় দেওয়ান বাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও সদস্য সচিব পদপ্রার্থীদের বক্তব্য শুনা হয় এবং সাক্ষাৎকার গ্রহণ করা হয়।সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল বলেন ধানের শীষ হচ্ছে স্বাধীনতা, স্বার্বভৌমত্ব ও গনতন্ত্র রক্ষার প্রতীক। তিনি বলেন যারা বাংলাদেশের স্বাধীনতা, স্বার্বভৌমত্ব ও গনতন্ত্রে বিশ্বাস করেনা সেইসব পরাজিত শক্তি মিলেমিশে একাকার হয়ে জিয়া পরিবার, বিএনপি ও ধানের শীষের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠেছে। নির্বাচন হলে যাদের শীর্ষ নেতারা বিজয়ী হতে পারবেনা এবং অতীতে বিজয়ী হতে ব্যর্থ হয়েছেন সেই দল এখন নির্বাচন বানচালের চক্রান্তে মেতে উঠেছে এবং উদ্ভট পিআর পদ্ধতি দাবি করছে।

আমাদের নেতাকর্মীদের পরাজিত শত্রু রাজাকার ও স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে একটি সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মানে কাজ করতে হবে’ প্রধান বক্তার বক্তব্যে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ বলেন ৭১ ও ২৪ এর পরাজিত শত্রুদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। ষড়যন্ত্র রুখতে কমিটি গঠনে ত্যাগী নেতাকর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন