editor
প্রকাশিত: 3:44 PM, September 8, 2025
সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, ভোক্তাদের অধিকার রক্ষায় ক্যাব সারাদেশের ন্যায় সিলেটেও কাজ করে যাচ্ছে। সিলেট জেলাকে একটি আদর্শিক জেলা হিসাবে আমরা পরিণত করতে চাই। এ ব্যাপারে সিলেটবাসীর সহযোগিতার প্রয়োজন রয়েছে।
রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সিলেটের নেতৃবৃন্দের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। তিনি সকল ধরণের অনৈতিকতা থেকে বেরিয়ে এসে একটি সুস্থ ও সুন্দর সমাজ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
ক্যাব এর কেন্দ্রীয় ও সিলেট জেলা সভাপতি জামিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ক্যাব সিলেটের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহি উদ্দিন আহমদ, অর্থ সম্পাদক মো. ছিদ্দিকুর রহমান, প্রচার সম্পাদক মো. দুলাল হোসেন, সিনিয়র সদস্য এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ, সদস্য ইকবাল কবির, সদস্য ও সিনিয়র সাংবাদিক এম এ হান্নান, সদস্য অধ্যাপিকা জান্নাত আরা খান পান্না, ইনামুল করিম চৌধুরী, কাওসার আহমদ, আতেফ চৌধুরী প্রমুখ।
সভাপতির বক্তব্যে ক্যাব সভাপতি জামিল চৌধুরী সিলেটের নবাগত জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে সিলেটে আগমন উপলক্ষ্যে অভিনন্দন জানিয়ে বলেন, আমাদের বিশ্বাস তাঁর নেতৃত্বে সিলেটের উন্নয়ন আরো ত্বরান্বিত হবে। ক্যাব সিলেট সব সময় সিলেটের উন্নয়নে পাশে থাকবে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন