editor
প্রকাশিত: 12:48 PM, December 13, 2020
অনলাইন ডেস্ক:
মহামারী করোনা কেড়ে নিল খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মালিক সরোয়ার উদ্দিনের (৬০) প্রাণ।শনিবার রাত ৯টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।মালিক সরোয়ার উদ্দিন রূপসা উপজেলার ২নং শ্রীফলতলা ইউনিয়নের বাঁধাল গ্রামের মৃত আত্তাপ উদ্দিন মালিকের ছেলে।জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মো. মোতালেব হোসেন বলেন, মালিক সরোয়ার উদ্দিন অসুস্থ হলে তাকে খুমেক হাসপতালে ভর্তি করা হয়। গত ৫ ডিসেম্বর খুমেক পিসিআর ল্যাবে তার করোনা পজিটিভ শনাক্ত হয়। এর পর তাকে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়।মালিক সরোয়ার উদ্দিন প্রথমে ছাত্র ইউনিয়নের রাজনীতি করতেন। ১৯৯৮ সালে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তৎকালীন খুলনা জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এমএম মোস্তফা রশিদী সুজার হাত ধরে দলে যোগদান করেন।ওই সালে তিনি জেলা আ’লীগের সদস্য পদ লাভ করেন। ২০০৩ সালে তিনি জেলা আ’লীগের সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক হন। ২০০৩ সাল থেকে তিনি জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন।
S/H-(Ripa-5)
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন