admin

প্রকাশিত: 8:53 PM, September 8, 2025

এম. সাইফুর রহমান শুধু ব্যক্তি নন, তিনি একটি প্রতিষ্ঠান: মিফতাহ্ সিদ্দিকী

এম. সাইফুর রহমান শুধু ব্যক্তি নন, তিনি একটি প্রতিষ্ঠান: মিফতাহ্ সিদ্দিকী

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও এম. সাইফুর রহমান ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান শুধু একজন ব্যক্তি নন, তিনি একটি প্রতিষ্ঠান। তার কাজ নিয়ে গবেষণা করা যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতিকে পুনর্গঠনের লক্ষ্যে যোগ্য ব্যক্তিদের কাজে লাগিয়েছিলেন। তার হাত ধরেই প্রথমে বাণিজ্য এবং পরে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পান সাইফুর রহমান। ভেঙে পড়া অর্থনীতিকে তিনি সংস্কার করেন, আধুনিক ভ্যাট ব্যবস্থা প্রবর্তন করেন। এ সময় শেখ হাসিনা তার বিরোধিতা করে হরতাল ডাকলেও সাইফুর রহমান ছিলেন অবিচল। তার এই সিদ্ধান্তের ভিত্তিতেই বাংলাদেশের অর্থনীতি এখনো টিকে আছে।

সোমবার দুপুরে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার এম. সাইফুর রহমান ডিগ্রি কলেজে সাইফুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিশ্বব্যাংক ও আইএমএফ দক্ষতার সঙ্গে পরিচালনা করেছেন সাইফুর রহমান। ভারতের রাষ্ট্রপ্রধান তার কাছে পরামর্শ নিতেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী পর্যন্ত তার কাছে সহায়তা চাইতেন। তিনি ছিলেন সিলেটবাসীর জন্য আশীর্বাদ, যিনি পিছিয়ে পড়া এ অঞ্চলের ব্যাপক উন্নয়ন করেছেন। অসংখ্য বিশ্ববিদ্যালয় ও কলেজ প্রতিষ্ঠা করেছেন তিনি। মানুষের উন্নয়নই ছিল তার জীবনের প্রধান চিন্তা।

তিনি আরও বলেন, কোম্পানীগঞ্জের উন্নয়ন নিয়েও সাইফুর রহমান সবসময় ভাবতেন। এই কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে তিনি শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছেন। কিন্তু ফ্যাসিস্ট সরকার কেবল লুটপাটের চিন্তা করেছে, ফলে এ কলেজের উন্নয়ন হয়নি। তবে শিগগিরই কলেজটি সরকারি হবে এবং নতুন ভবন নির্মাণ কাজ শুরু হবে।

তিনি অভিযোগ করে বলেন, শেখ হাসিনার সরকার শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দিয়েছে। নতুন করে শিক্ষাব্যবস্থা সাজাতে হবে। স্কুল, কলেজের পাশাপাশি মাদরাসা শিক্ষায়ও সমান গুরুত্ব দিতে হবে। আগামী প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশে মিফতাহ্ সিদ্দিকী বলেন, তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করো এবং সাইফুর রহমানের মতো দেশের জন্য কাজ করো।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এম. সাইফুর রহমান ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মূর্শেদ আলম এবং সঞ্চালনা করেন অধ্যাপক মো. জয়নাল আবেদীন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুল মান্নান, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির আজমান আলী, শিক্ষক আবুল হাশেম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন খন্দকার ফরহাদ, গভর্নিং বডির সদস্য আজিজুল হক, ওমর ফারুক, জুয়েল আহমদ, আবুল খায়ের, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল বাশার, উপজেলা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সাধারন সম্পাদক আসাদুল হক আসাদ, শাহ নেওয়াজ লিটন, সিলেট জেলা যুবদলের সদস্য খোকন রঞ্জন দে, উপজেলা বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক ওসমান খান, বিএনপি নেতা নুরুল আমিন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, অধ্যাপক আব্দুর রশিদ, অধ্যাপক শামীম আরা বেগম, প্রাইমারি শিক্ষক সমিতির সহ-সভাপতি আবুল খায়ের।

স্বাগত বক্তব্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মূর্শেদ আলম বলেন, এম সাইফুর রহমান এ অঞ্চলের মানুষের কথা ভেবে এ কলেজ প্রতিষ্ঠা করেছিলেন এবং বহু উন্নয়ন করেছিলেন। কিন্তু সৈরাচারী শেখ হাসিনার শাসনামলে এ কলেজের কোনো উন্নয়ন হয়নি। বর্তমান গভর্নিং বডির সভাপতি মিফতাহ্ সিদ্দিকীর নেতৃত্বে নতুন করে উন্নয়ন ও সংস্কার কার্যক্রম শুরু হয়েছে, যা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন