editor

প্রকাশিত: 6:21 PM, September 9, 2025

দেশপ্রেমিক জনতাই বৈষম্যমুক্ত দেশ গড়তে অবদান রাখবে : মুফতি আলী হাসান উসামা

দেশপ্রেমিক জনতাই বৈষম্যমুক্ত দেশ গড়তে অবদান রাখবে : মুফতি আলী হাসান উসামা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী, দলের কেন্দ্রীয় উলামা বিষয়ক সম্পাদক, জনপ্রিয় ইসলামী আলোচক মুফতি আলী হাসান উসামা বলেছেন, আমরা আশা করি আগামী দিনে সাচ্চা দেশপ্রেমিক জনতাই বৈষম্যমুক্ত ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। আজ রাজনীতিতে প্রকৃত দেশপ্রেমের অভাব রয়েছে, রাজনীতির লক্ষ্য যদি হয় ক্ষমতা, তাহলে এই রাজনীতির দ্বারা দেশ ও জাতি উপকৃত হতে পারে না। আমরা একটি ভারসাম্যপূর্ণ ও বৈষম্যমুক্ত সমাজ ও রাষ্ট্রের স্বপ্ন দেখি, সেই স্বপ্ন বাস্তবায়নে আপনাদের সহযোগিতা প্রয়োজন।

সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টায় সিলেট মহানগরীর সোবহানীঘাটস্থ একটি পার্টি সেন্টারে অনুষ্ঠিত মহানগরীতে অবস্থানরত সিলেট-৪ নির্বাচনী আসনের বিভিন্ন শ্রেণি ও পেশার লোকদের সাথে এক মত বিনিময় সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খেলাফত মজলিস সিলেট মহানগরী শাখার সহ-সভাপতি ও সিলেট-৪ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলিয়াসের সভাপতিত্বে ও মাওলানা মীম সুফিয়ানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা আহমদ বেলাল, খেলাফত মজলিস সিলেট জোনের পরিচালক অধ্যক্ষ আব্দুল হান্নান, জেলা শাখার সভাপতি মাওলানা নেহাল আহমদ, সিলেট-১ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী, সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, সিলেট-৬ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা সাদিকুর রহমান, মহানগর সহ সভাপতি মাওলানা আব্দুল হান্নান তাপাদার, সিলেট জেলা সাধারণ সম্পাদক ও সিলেট-৩ আসনে দলের মনোনীত প্রার্থী মাওলানা দেলওয়ার হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা শিব্বির আহমদ, মহানগর উলামা বিষয়ক সম্পাদক মাওলানা ওলীউর রহমান, মহানগর শ্রমিক মজলিসের সভাপতি মুহাম্মদ আব্দুর রহীম, জেলা খেলাফত মজলিসের ছাত্র বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান, ইসলামী ছাত্র মজলিস সিলেট পূর্ব জেলা সভাপতি সালমান আহমদ, মুয়াজ্জিন কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল্লাহ, খেলাফত মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা বিলাল আহমদ, কোম্পানীগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, গোয়াইনঘাট উপজেলা সহ সাধারণ সম্পাদক মাওলানা দেলওয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক হাফিজ হাসান আহমদ চৌধুরী, ইসলামী যুব মজলিস গোয়াইনঘাট শাখার সভাপতি মাওলানা আখলাক হুসাইন, সহ-সভাপতি হাফিজ মাওলানা জুয়েব রহমান জসিম, সাধারণ সম্পাদক কেএম মনসুর আহমদ, বায়তুলমাল সম্পাদক মাওলানা ইলিয়াস আহমদ, মাওলানা ইলিয়াস মাশহুদ, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা সা’দ আল আমীন, মাওলানা মিসবাহ আহমদ প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন