editor

প্রকাশিত: 7:39 PM, September 10, 2025

শিক্ষাব্যবস্থার উন্নয়ন ছাড়া জাতির প্রকৃত উন্নয়ন অগ্রগতি সম্ভব নয় : প্রফেসর ড. সাজেদুল করিম

শিক্ষাব্যবস্থার উন্নয়ন ছাড়া জাতির প্রকৃত উন্নয়ন অগ্রগতি সম্ভব নয় : প্রফেসর ড. সাজেদুল করিম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ডক্টর মো. সাজেদুল করিম বলেছেন, ছাত্র সমাজ দেশ জাতির আগামীর কর্ণধার। তাদেরকে সঠিক গাইডলাইনের মাধ্যমে জাতির নেতৃত্বের যোগ্য করে গড়ে তুলতে হবে। প্রচলিত শিক্ষাব্যবস্থায় নানা ত্রুটি-বিচ্যুতি রয়েছে। তাই এর পরিবর্তনে কার্যকর পদক্ষেপ নিতে হবে। বিশ^মানের শিক্ষাব্যবস্থা চালু করতে হবে। কারণ শিক্ষাব্যবস্থার উন্নয়ন ছাড়া কোন জাতির প্রকৃত উন্নয়ন অগ্রগতি সম্ভব নয়।

তিনি বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে গোলাপগঞ্জে ডক্টর এনামুল হক চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরীর সভাপতিত্বে এবং রাণাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি প্রভাষক সুলতান মাহমুদের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের সচিব প্রফেসর চৌধুরী মামুন আকবর।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ফুলশাইন্দ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ জহিরুল আলম, হাজী আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল কুদ্দুস, গোলাপগঞ্জ জামেয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জিন্নুর আহমদ চৌধুরী, সালাম মকবুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার শীল, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, সরকারি মোহাম্মদ চৌধুরী একাডেমির সিনিয়র প্রভাষক, কুহেলি পাল চৌধুরী, রাণাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র প্রভাষক জামাল উদ্দিন, নিউজিল্যান্ড কমিউনিটি ব্যক্তিত্ব সাবেক শিক্ষক মোস্তফা কামাল আলমগীর, বৃটিশ আইডিয়াল ইন্টারন্যাশনাল হাইস্কুলের শিক্ষক মোঃ আলাউদ্দিন, ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক শিব্বির আহমদ, সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক লিটন আহমদ, গোলাপগঞ্জ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ, পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক তারেক আহমদ চৌধুরী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জাবেদ আহমদ, নাদির আহমদ ও রুহুল আমিন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শতাধিক কৃতি শিক্ষার্থীর মাঝে ক্রেষ্ট ও সম্মাননা তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ।

সভাপতির বক্তব্যে ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেন, আমাদের আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনে জাতিকে নেতৃত্ব দিবে। ২০২৪ এর জুলাই আন্দোলনে তাদের গৌরবোজ্জল ভুমিকা বিশ^বাসীর জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। জাতির বৃহত্তর সেবায় নিজেকে উৎসর্গ করতেই আমি শিক্ষার সাথে সম্পৃক্ত হয়েছি। সিলেট শহরের কলেজ ও মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি। যা শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে। শিক্ষার প্রসারে কাজ করাকে আমি নৈতিক দায়িত্ব বলে মনে করি। নিজের উপজেলার শিক্ষার্থীদের উৎসাহিত করতে আজকের এই উদ্যোগ। এর ধারা অব্যাহত থাকবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন