admin
প্রকাশিত: 12:06 AM, September 11, 2025
বাংলাদেশ খেলাফত মজলিস শান্তিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় দলীয় কার্যালয়ে জমিয়ত নেতা মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী রহ. এর রুহের মাগফিরাত কামনা, খুনীদের বিচারের দাবীতে আলোচনা ও দোয়া মাহফিল সংগঠনের উপজেলা সভাপতি ও শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মাওলানা জমিরুল ইসলাম মমতাজের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির সুনামগঞ্জ-৩ আসনের সাবেক এমপি ও জামেয়া দারুল কোরআন সিলেটের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল জননেতা এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলার নির্বাহী সভাপতি কাজী মাওলানা ছমিরুদ্দীন সালেহ, উপজেলা সহ সভাপতি ডাক্তার আতাউর রহমান, সহ-সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা আজিরুদ্দীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা বিলাল আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আশিকুর রহমান, সহ-প্রশিক্ষণ সম্পাদক আব্দুল মঈন নানু, বায়তুল সম্পাদক মাওলানা এনামুল হক, প্রচার সম্পাদক মাওলানা নুরুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক হাফিজ সিহাব উদ্দীন, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা মামুনুর রশীদ, পাঠাগার সম্পাদক সাব্বির আহমদ সবুজ প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী বলেন, অবিলম্বে জমিয়ত নেতা মাওলানা মুস্তাক আহমদ গাজীনগরীর হত্যাকারীদের গ্রেফতার করে আইনের নিয়ে আসতে হবে। তিনি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন। তিনি বলেন, রিক্সা গরীব ও মেহনিত জনগণের কল্যাণের প্রতীক। ন্যায়ভিত্তিক সমাজ গঠন ও মানুষের অধিকার প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য। আমি নির্বাচিত হলে এলাকাবাসীর সুখ-দুঃখে পাশে থেকে উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করবো।
সভা শেষে শান্তিগঞ্জ বাজারের বিভিন্ন অলি গলিতে দাওয়াতি মাসের লিফলেট বিতরণ ও রিক্সা প্রতীকের সমর্থনে ব্যাপক গণসংযোগ করা হয়।
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,
আব্দুল মাজিদ চৌধুরী, ম্যানিলা (ফিলিপাইন) থেকে: আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ঐক্যবদ্ধ ভবিষ্যতের অঙ্গীকারের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পর্দা নামল