editor
প্রকাশিত: 6:47 PM, September 11, 2025
স্কলার্সহোম সিলেট নগরীর শিবগঞ্জ শাখায় শিক্ষার্থীদের ভাষাজ্ঞান ও শুদ্ধ বানানের প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে বানান প্রতিযোগিতা বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। বানান প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করে তাদের প্রতিভা প্রদর্শন করে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অধ্যক্ষ মোহাম্মদ শামছ উদ্দিন। তিনি বলেন, প্রতিটি সঠিক শব্দ শিক্ষার্থীর আত্মবিশ্বাসকে বৃদ্ধি করে এবং শব্দের সঠিক বানান জানা মানে চিন্তার সঠিক প্রকাশ করা।
এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের উপাধ্যক্ষ শানিজ ফাতেমা ইব্রাহিম সহ অন্যান্য সম্মানিত শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানটির সঞ্চালনার করেন নাজিয়া হক, আমিনা খাতুন খুশি, শাবনাজ বেগম শমি, সুমাইয়া মান্না, মাহমুদা নুসরাত।
অনুষ্ঠানে বিচারকের দায়িত্বে ছিলেন, স্নিগ্ধা ভট্টাচার্য্য, সানজিদা খাতুন, ফারজানা তাসনিম, রায়েবা রাকিব রুনি,ববি রাণী দে, ফারজানা ইয়াসমিন, সুলতানা সফিকা পারভিন, শারমিন সুলতানা, তাহেরা সিদ্দিকা মৌরি, লিজা চৌধুরী।
প্রতিযোগিতা শেষে বিচারকমন্ডলী বিজয়ীদের নাম ঘোষণা করেন। এতে বিজয়ী শিক্ষার্থীরা হলেন তানহা মরিয়ম, প্রতিভা দত্ত নিধি, রিহানসি দে, অনিরুদ্ধ কুমার নাগ, মানহা লাবিবা তফাদার, আরিবা ইবনাত রাইদা, মুমিনুল হক চৌধুরী ইফাজ, আর্য্যশ্রেষ্ঠ দাস নিগম, মৌপিয়া তালুকদার, আয়েশা বেহরোজ আদিব,আহনাফ আহমেদ আদিব, রাইসা কল্যাণ রিয়া, আদিনা আরিফ মোমতাজ, সুমাইয়া আহমেদ, মুনিরা রশীদ, আমানা ইসলাম, রুহামা ফাতেমা চৌধুরী, সম্পূর্ণা পাল পুনম, তাওসিফ ইসলাম, অভ্রময় মহাত্ব, সূর্য তালুকদার প্রিন্স।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন