editor
প্রকাশিত: 5:18 PM, September 12, 2025
উন্নয়নের প্রশ্নে মরহুম এম. সাইফুর রহমানের ধারে কাছেও কেউ যেতে পারবেনা। তিনি বৃহত্তর সিলেট বাসীর কাছে ছিলেন একজন গর্বিত লোক। আমরা যদি দেখি এম. সাইফুর রহমান এই সিলেটের বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যাল, সুরমা নদীর উপর কয়েকটি ব্রীজসহ অনেক কিছু সিলেটের মানুষের জন্য স্থাপন করে গেছেন যা সিলেটের মানুষ আজও ভুলবে না। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের রূপকার নামক এই ব্যক্তি দেশের অর্থনীতির শক্ত ভিত রচনা করেছিলেন। তবে সিলেটের নানা উন্নয়ন প্রকল্পের নামফলক থেকে এই বিশ্ব বরেণ্য অর্থনীতিবিদ এম. সাইফুর রহমানের নাম মুছে ফেলা হচ্ছে। আমরা দুঃখ প্রকাশ করছি। এম. সাইফুর রহমানের নাম নামফলক থেকে মুছে ফেলা যাবে, কিন্তু সিলেট তথা দেশবাসীর হৃদয় থেকে তাঁর নাম মুছা যাবে না। আমি জানি দেশের প্রতিটি মানুষের হৃদয়ে এম. সাইফুর রহমানের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত ৯ টায় নগরীর গোয়াবাড়িস্থ কুচার পাড়া এলাকায় যুক্তরাজ্য বিএনপি নেতা শেখ দিলোয়ার হোসেন এর সভাপতিত্বে ও মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিজ খান সজিবের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো তিনি বলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ৮নং ওয়ার্ড বিএনপির সাবেক আহবায়ক আজমল হোসেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির নির্বাহীর কমিটির সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদি, সাধারন সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সহ সভাপতি শাহ জামাল নুরুল হুদা, ফখরুল ইসলাম ফারুক, মহানগর বিএনপির সহ সভাপতি আমির হোসেন, সাদিকুর রহমান সাদিক।
আরো উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা এম শুক্কুর আহমদ,সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মুর্শেদ আহমদ মকুল, শোয়েব আহমদ, সাংগঠনিক দেওয়ান জাকির হোসেন খান, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বাদশা আহমদ, বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক আব্দুল কাদির সমছু, সদস্য সচিব সারোয়ার রেজা, সদর বিএনপি যুগ্ম সাধারন সম্পাদ টুকের বাজার ইউনিয়ের চেয়ারম্যান সফিকুর রহমান সফিক, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি সবুর আহমদ, মহানগর যুব দলের যুগ্ম সাধারন সম্পাদক ওসমান গনি, মহানগর বিএনপির সদস্য ও ৮নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ, জেলা ছাত্র দলের সহ-সভাপতি শিহাব খান।
বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন, জাহাঙ্গীর আহমদ, আব্দুল খালিক, সৈয়দ শাহীন আহমদ, আব্দুর রাজ্জাক, সাইফুল ইসলাম, শায়েস্তা মিয়া,আজাদুর রহমান আজাদ, জুবের আহমদ, আনোয়ার হোসেন, আনোয়ার আলী বাইনউদ্দিন, বিপুল আহমদ, ফয়সল আহমদ, সাদ্দাম হোসেন, হাবিজ মিয়া, জয় আহমদ, ইমন আহমদ, শুভন আহমেদ, আহমেদ, মকবুল চৌধুরী, জুহেল আহমেদ, শেখ সালমান, ফারুক আহমদ, আসাদ আহমদ, শেখ আরমান, সাইফুল ইসলাম হিমেল প্রমুখ।
আলোচনা শেষে দুআ ও মিলাদ পরিচালনা করেন, শাহজালাল জামেয়া আ/এ জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মঞ্জুরুল ইসলাম।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন