editor

প্রকাশিত: 4:57 PM, September 13, 2025

বাংলাদেশ ডেন্টাল সোসাইটি দেশের মৌখিক ও দন্তস্বাস্থ্য উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছে : কয়েস লোদী

বাংলাদেশ ডেন্টাল সোসাইটি দেশের মৌখিক ও দন্তস্বাস্থ্য উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছে : কয়েস লোদী

সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজের ব্যবস্থাপনা পরিচালক ও সিলেট মহানগর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, বাংলাদেশ ডেন্টাল সোসাইটি দেশের মৌখিক ও দন্তস্বাস্থ্য উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছে। মানুষের সুস্থ জীবনের জন্য মুখগহ্বর ও দাঁতের সুরক্ষা অত্যন্ত জরুরি। এই সোসাইটি নিয়মিত সচেতনতা কার্যক্রম, দন্ত চিকিৎসকদের পেশাগত উন্নয়ন এবং আধুনিক চিকিৎসা পদ্ধতির প্রসারে কাজ করে যাচ্ছে।

তিনি আরো বলেন, বাংলাদেশ ডেন্টাল সোসাইটি নৈতিকতা, মানসম্মত চিকিৎসা প্রদান এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের প্রতিটি অঞ্চলের মানুষ যেন উন্নত দন্তচিকিৎসা সেবা পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তিনি নিয়মিত দাঁতের যত্ন নেওয়া, সঠিক সময়ে চিকিৎসকের শরণাপন্ন হওয়া এবং মুখগহ্বরের পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজ হাসপাতালের উদ্যোগে বাংলাদেশ ডেন্টাল সোসাইটি সিলেট শাখার নব-নির্বাচিত কমিটিকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

বেসরকারি হাসপাতাল ও ডায়গ নস্টিক সেন্টার এসোসিয়েশন সিলেট শাখার সাধারণ সম্পাদক ও সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজের ফিন্যান্স ডিরেক্টর ডা. সুলাইমান আহমদ এর সভাপতিত্বে এবং বাংলাদেশ ডেন্টাল সোসাইটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বিসিএস ডেন্টাল ক্যাডার এসোসিয়েশনের মহাসচিব, ড্যাব ঢাকা ডেন্টাল কলেজ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ডা. কে এম আব্দুল্লাহ আল হারুনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজের ভাইস প্রিন্সিপাল সহযোগী অধ্যাপক ডা. মুমিনুল হক, বাংলাদেশ ডেন্টাল সোসাইটি সিলেট শাখার নব-নির্বাচিত সভাপতি সিওমেক ডেন্টাল ইউনিট হেড সহযোগী অধ্যাপক ডা.রফিকুল ইসলাম সাগর, বাংলাদেশ ডেন্টাল সোসাইটি সিলেট শাখার নব-নির্বাচিত সাধারণ সম্পাদন ডা. মোহাম্মদ রাকিব, বাংলাদেশ ডেন্টাল সোসাইটি সিলেট শাখার নব-নির্বাচিত সাংগঠনিক সম্পাদক ডা. আব্দুল মোনায়েন, বাংলাদেশ ডেন্টাল সোসাইটি সিলেট শাখার নব-নির্বাচিত যুগ্ম সম্পাদক ডা. আনোয়ার সাদাত সাইরাস হাজারী, বাংলাদেশ ডেন্টাল সোসাইটি সিলেট শাখার নব-নির্বাচিত কোষাধ্যক্ষ ডা. মোহাম্মদ আবু শাহেদ প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন