editor
প্রকাশিত: 7:41 PM, September 13, 2025
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন সিলেট জেলা শাখা কর্তৃক আয়োজিত ২০২৪ এর বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় নগরীর শারদা হলে আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন সিলেট জেলার আহবায়ক মো. সাজিদুর রহমান এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. মুহিব উল্লাহ ও পংকজ কুমার দাশ এর যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের দপ্তর সম্পাদক এইচ এম আছাদুজ্জামান রিপন। প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার কাজী মো. জাফর আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মো. মোশারেফ হোসেন, এমএসথ্রি টেকনোলজির প্রতিষ্ঠাতা পরিচালক ও কানাইঘাট সরকারি কলেজের প্রভাষক মো. ইয়াহহিয়া, দি এইডেড হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক ফয়সল আহমদ, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন সিলেট জেলার সাবেক সভাপতি মো. বদরুল আলম, মো. হামিদুর রহমান, মোহাম্মদ আনোয়ার হোসেন, মো. কমল উদ্দিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যুগ্ম আহবায়ক মো: ইস্রাফিল, সদস্য মোঃ কপিল উদ্দিন, মোখলেছুর রহমান, শাহ্ মোঃ শামছুল ইসলাম, মোঃ দুদু মিয়া, মোঃ মিফতাহুল আলম, কমলেন্দু কুমার দাশ, মাওলানা মাহমুদুল হাসান, ক্ষিতিশ তালুকদার, সজল কান্তি দেবনাথ, মো: আব্দুল্লাহ রায়হান, মো: কামরুল হাসান, মো: মোজাক্কির আহমদ ওয়াসিম প্রমুখ। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট, ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে মোবাইল ফোন শিক্ষার্থীদের পড়াশোনা থেকে দূরে সরিয়ে দিচ্ছে। যা তাদের একাডেমিক পারদর্শিতা ও স্মৃতিশক্তি কমিয়ে দিচ্ছে। এছাড়া সোশ্যাল মিডিয়া এবং গেমিং অ্যাপের অতিরিক্ত ব্যবহার উদ্বেগ, বিষন্নতা এবং ঘুমের ব্যাঘাতের মতো মানসিক সমস্যা সৃষ্টি করতে পারে। তাই শিক্ষার্থীদের মোবাইল ফোন থেকে দূরে রাখতে হবে। এজন্য অভিভাবকদের আরো বেশি কওে সচেতন হয়ে কাজ করার আহবান জানান বক্তারা।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন