editor

প্রকাশিত: 8:03 PM, September 13, 2025

সিলেটে পিকআপ-অটোরিক্সার সং ঘ র্ষে নিহত ১

সিলেটে পিকআপ-অটোরিক্সার সং ঘ র্ষে নিহত ১

সিলেটের বিশ্বনাথে দুটি পিকআপ ও সিএনজিচারিত অটোরিক্সার মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অটোচালক ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। আহত অপর একজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে লামাকাজী ইউনিয়নের লামাকাজী পয়েন্টের পশ্চিমে সিলেট-সুনামগঞ্জ সড়কের ‘মেসার্স শাহজালাল এলপিজি এন্ড অটো গ্যাস ফিলিং স্টেশন’র সামনে সংঘর্ষের এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিএনজিচালিত অটোরিক্সার চালকের নাম কুতুব উদ্দিন (৪৫)। তিনি সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার মোগলগাঁও ইউনিয়নের যুগিরগাঁও গ্রামের মৃত আব্দুন নূরের পুত্র। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ছোট ভাই কানাডা প্রবাসী ফটো সাংবাদিক আমির হোসেন সাগর।

সংঘর্ষের ঘটনায় এনামুল ইসলাম পারভেজ (৩৫) নামের এক অটোরিক্সা যাত্রী’সহ অন্তত আরোও দুই জন গুরুত্বর আহত হয়েছেন। আহতদের মধ্যে সুনামগঞ্জের ছাতক উপজেলার বাজনামহল গ্রামের ইলাল উদ্দিনের পুত্র এনামুল ইসলাম পারভেজের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহত অন্যজনের নাম ও পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সুনামগঞ্জগামী একটি পিকআপ (ঢাকা মেট্টো-ঠ ১৩-১৭৭৯) অনিয়ন্ত্রিতভাবে ফিলিং স্টেশনে প্রবেশের সময় সিলেটগামী বেপারোয়া গতির নাম্বার বিহীন আরেকটি পিকআপ নিয়ন্ত্রন হারিয়ে সুনামগঞ্জগামী সিএনজি চালিত অটোরিক্সা (সিলেট-থ ১১-২৯৯৪)’কে সজোরে আঘাত করে। এতে গুরুত্বর আহত হয়ে ঘটনাস্থলেই নিহত হন অটোরিক্সা চালত কুতুব উদ্দিন।

এসময় অটোরিক্সাতে থাকা যাত্রী এনামুল ইসলাম পারভেজ’সহ আরোও একজন গুরুত্বর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে উদ্ধার করে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কুতুব উদ্দিনকে মৃত ঘোষণা করেন এবং অপর দু’জন ভর্তি করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) এনামুল হক চৌধুরী গণমাধ্যমকে বলেন ‘২টি পিকআপ ও একটি সিএনজি চালিত অটোরিক্সা’ জয়কলস হাইওয়ে থানা পুলিশ জব্দ করে তাদের হেফাজতে নিয়েছে।

এব্যাপারে জয়কলস হাইওয়ে থানার অফিসার ইন-চার্জ (ওসি) সুমন কুমার চৌধুরী গণমাধ্যমকে বলেন, ত্রিমুখী সংঘর্ষের ‘২টি পিকআপ ও একটি সিএনজি চালিত অটোরিক্সা’ আমাদের হেফাজতে রয়েছে। আর এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন