editor
প্রকাশিত: 1:48 PM, September 14, 2025
সিলেটে রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার আগ পর্যন্ত পূর্বের ৩৬ ঘণ্টায় ৭৩ জন অপরাধীকে ধরেছে মেট্রোপলিটন পুলিশ। বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশের দফায় দফায় অভিযানে শুক্রবার দিবাগত (১৩ সেপ্টেম্বর) রাত ১২টা থেকে রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টা পর্যন্ত এই ৭৩ জনকে আটক করা হয়।
এর মধ্যে বেশিরভাগই মাদক কারবারি। এছাড়াও অন্যান্য অপরাধের সঙ্গে জড়িত রয়েছেন কয়েক জন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম রবিবার দুপুরে গণমাধ্যমকে জানান, শনিবার দিবাগত রাত ১২টা থেকে রবিবার দুপুর ১২টা পর্যন্ত এই ১২ ঘণ্টায় সিলেট মহানগরের বিভিন্ন এলাকায় পৃথক পুলিশ টিম অভিযান পরিচালনা করে ২৪ জনকে আটক করেছে। এসব অভিযানে জব্দ করা হয়েছে গাঁজা।
অপরদিকে, শুক্রবার দিবাগত রাত ১২ টা থেকে শনিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত এই ২৪ ঘন্টায় সিলেট মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪৯ জনকে আটক করেছে পুলিশ।
এসব অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও গাঁজা জব্দ করা হয়। এসব আটক ও জব্দের ঘটনায় ১১টি মামলা দায়ের করা হয়েছে।
মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটককৃত সবাইকে আদালতের নির্দেশে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন