editor
প্রকাশিত: 5:03 PM, September 14, 2025
স্কলার্সহোম মেজরটিলা কলেজে উৎসবমুখর পরিবেশে রবিবার (১৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে বাংলা বিতর্ক প্রতিযোগিতা ২০২৫। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতাটি তিনটি ক্যাটাগরিতে বিভক্ত করে আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ জনাব মো. ফয়জুল হক। তিনি বলেন, “বিতর্ক শিক্ষার্থীদের শুধু যুক্তি উপস্থাপনের দক্ষতা বাড়ায় না, বরং তাদের চিন্তাশক্তিকে শাণিত করে এবং নতুন দৃষ্টিভঙ্গি অর্জনে সহায়তা করে। যুক্তিনির্ভর আলোচনার মধ্য দিয়ে শিক্ষার্থীরা ভিন্ন মতামতকে সম্মান করতে শেখে, যা একটি সুস্থ গণতান্ত্রিক সমাজ গঠনের পূর্বশর্ত। বিতর্ক তরুণ প্রজন্মকে দায়িত্বশীল, আত্মবিশ্বাসী ও সৃজনশীল নাগরিক হিসেবে গড়ে তোলে। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটানোর পাশাপাশি তাদের ভবিষ্যতে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত করে। তাই নিয়মিত এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের চরিত্র গঠন, সহনশীলতা ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
প্রতিযোগিতায় শিক্ষার্থীরা তিনটি সমসাময়িক বিষয়ে প্রাণবন্ত যুক্তি উপস্থাপন করে। ষষ্ঠ-অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা আলোচনা করে “শিক্ষার বিকাশে রাজনীতিমুক্ত ক্যাম্পাস আবশ্যক”, নবম-দশম শ্রেণির শিক্ষার্থীরা বিতর্ক করে “সম্পদের অপ্রতুলতা নয়, দুর্নীতিই উন্নয়নের প্রধান অন্তরায়”, আর একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা যুক্তি তুলে ধরে “কৃত্রিম বুদ্ধিমত্তা কর্মসংস্থানকে সংকুচিত করবে” বিষয় নিয়ে।
প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন বাংলা বিভাগের প্রধান মীর হোসাইন সরকার। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক তোফায়েল আহমেদ শিহাব, প্রভাষক সাদ্দাম হোসেন ও প্রভাষক মো. সাগর আহমেদ। পর্যালোচক হিসেবে দায়িত্ব পালন করেন প্রভাষক পিয়াব্রত কৈরী এবং সার্বিক শৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন প্রভাষক আলী আকবর।
শ্রোতাদের করতালি, প্রতিযোগীদের দৃঢ় উপস্থাপনা ও বিচারকদের সুচিন্তিত মূল্যায়নে পরিবেশ হয়ে ওঠে প্রাণবন্ত ও শিক্ষণীয়। আয়োজকরা জানান, এ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সুস্থ চিন্তাভাবনা, সহনশীলতা ও ইতিবাচক মনোভাব গড়ে উঠবে। অনুষ্ঠান শেষে অধ্যক্ষ মহোদয় বিজয়ীদের নাম ঘোষণা করেন। এতে কলেজে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন