editor

প্রকাশিত: 5:41 PM, September 14, 2025

সিলেট জেলা অটোটেম্পু-অটোরিক্সা চালক শ্রমিক জোট ২০৯৭ এর ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা অটোটেম্পু-অটোরিক্সা চালক শ্রমিক জোট ২০৯৭ এর ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা অটোটেম্পু/অটোরিক্সা চালক শ্রমিক জোট (রেজিঃ নং চট্ট-২০৯৭)-এর ত্রি-বার্ষিক সাধারণ সভা রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সিলেট বাস টার্মিনালের সেট হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল আলীম ভাসানী এবং সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির। উদ্বোধনী ও শুভেচ্ছা বক্তব্য রাখেন সভাপতি আব্দুল আলীম ভাসানী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম বক্স দুদু মিয়া। তিনি বলেন, “সিলেটের পরিবহন খাতে দীর্ঘদিন ধরে সিএনজি নাম্বার ও চালকদের লাইসেন্স জটিলতার কারণে শ্রমিকরা চরম ভোগান্তিতে রয়েছেন। এসব সমস্যার দ্রুত সমাধান এখন সময়ের দাবি। শ্রমিকদের ঐক্য অটুট থাকলে যেকোনো দাবি আদায় সম্ভব। মালিক-শ্রমিক ঐক্যবদ্ধ হলে সড়ক পরিবহন খাত আরও শক্তিশালী হবে।”

প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান।

এছাড়া বক্তব্য রাখেন ফেডারেশনের সহ সাধারণ সম্পাদক হাজী ময়নুল ইসলাম, সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান মালিক গ্রুপের ভারপ্রাপ্ত সভাপতি নাজির আহমদ স্বপন, সাধারণ সম্পাদক নুর আহমদ খান সাদেক, শ্রম দপ্তরের সহকারী পরিচালক আবুল বাশার, সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং চট্ট-২১৫৯)-এর কার্যকরী সভাপতি মোঃ আব্দুস সালাম, ২০৯৭ এর বর্তমান কার্যকরী সভাপতি দেলোয়ার হোসেন ও সাবেক সভাপতি মতসির আলীসহ আরও অনেকে।

সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি সানর মিয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ শাহীনুর রহমান শাহীন, কোষাধ্যক্ষ মোঃ আনোয়ার মিয়া, প্রচার সম্পাদক সেবুল মিয়া, কার্যকরী সদস্য উমেদুর রেজা চৌধুরী শামিম, ময়নুল ইসলাম মেরু, ময়নুল ইসলাম ইরন, মোঃ সবুজ মিয়া, সাহেলসহ বিভিন্ন উপ-পরিষদের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক শ্রমিক।

এ সভায় আগামী ত্রি-বার্ষিক নির্বাচনের জন্য ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন ঘোষণা করা হয়। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ সাধারণ সম্পাদক হাজী ময়নুল ইসলামকে প্রধান নির্বাচন কমিশনার করে এ কমিশন গঠন করা হয়।

সভায় সিলেট জেলার বিভিন্ন উপজেলার শ্রমিক নেতৃবৃন্দের উপস্থিতিতে পরিবহন শ্রমিকদের দাবি-দাওয়া এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন