editor

প্রকাশিত: 7:11 PM, September 14, 2025

এনসিসি ব্যাংক কুমারপাড়া শাখায় তারুণ্যের উৎসব ২০২৫ অনুষ্ঠিত

এনসিসি ব্যাংক কুমারপাড়া শাখায় তারুণ্যের উৎসব ২০২৫ অনুষ্ঠিত

দেশের তরুণ সমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে এবং আর্থিক ব্যবস্থাপনার সঠিক জ্ঞান ছড়িয়ে দিতে এনসিসি ব্যাংক পিএলসি কুমারপাড়া শাখায় অনুষ্ঠিত হয়েছে তারুণ্যের উৎসব ২০২৫। “আর্থিক মুক্তি বয়সে নয়, জ্ঞানই হয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত হয় তারুণ্যের উৎসব ২০২৫।

এনসিসি ব্যাংক কুমারপাড়ার শাখার হেড অফ বিজনেস এন্ড ব্রাঞ্চ মো: জিয়াউর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন এনসিসি ব্যাংক পিএলসি লালদিঘির পার শাখার ব্যবস্থাপক মো. আরশাদ উল্লাহ খান।

আমন্ত্রিত অতিথি তাঁর বক্তব্যে সমাজের তরুণদের জন্য আর্থিক সাক্ষরতার গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং এ লক্ষ্য পূরণে ব্যাংকের বিভিন্ন উদ্যোগ ও পদক্ষেপের কথা উপস্থিতদের অবহিত করে বলেন, দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় জনগণের অংশগ্রহণ বাড়াতে নিয়মিতভাবে আর্থিক সাক্ষরতা কার্যক্রম পরিচালনা করে আসছে এনসিসি ব্যাংক। আজকের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো সাধারণ মানুষকে ব্যাংকিং সেবা, সঞ্চয়, বিনিয়োগ ও ডিজিটাল লেনদেনের সুবিধা সম্পর্কে সচেতন করা। তিনি বলেন, আর্থিক সাক্ষরতা প্রসারের মাধ্যমে গ্রাহকরা নিরাপদে তাদের অর্থ লেনদেন করতে পারছেন এবং ভবিষ্যতের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন।

শাখার কর্মকর্তাগণ ডিজিটাল স্লাইড প্রেজেন্টেশনের মাধ্যমে ব্যাংকের বিভিন্ন আকর্ষণীয় সঞ্চয় ও ঋণ সেবা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। উক্ত অনুষ্ঠানে আলোচ্য বিষয়সমুহের মধ্যে ছিল, আর্থিক খাতের সেবাসমুহ (ব্যাংকিং প্রোডাক্ট), ডিজিটাল আর্থিক সেবা, ব্যাক্তিগত অর্থ ব্যাবস্থাপনা, সাইবার নিরাপত্তা ও জালনোট চেনা, ঋণ ও বিনিয়োগ, উদ্যোক্তা উন্নয়ন, টেকসই উন্নয়ন।

উদ্যোক্তা ও ছাত্র প্রতিনিধি হিসেবে আলোচনায় যুক্ত হন মমতাজ ইসলাম চৌধুরী, পারমিতা দাশ রাখি,অপর্ণা সেন রায়,শারমিন জানভী,জামিলুর রেজা সাকিব, চপল কুন্ডু, অংকন দাশ প্রবাল, মিশু চৌধুরী, শামছুন্নাহার সুমা,মিশু চৌধুরী, শাম্মী বেগম, হেপী রাণী দেবী প্রমুখ।

অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন শাখার ব্যবস্থাপক মো: জিয়াউর রহমান এবং অপারেশন ম্যানেজার সুমন্ত গুপ্ত। আরো উপস্থিত ছিলেন এনসিসি ব্যাংক কুমারপাড়া শাখার সৈয়দা ফারজানা জাবরিন, শাহ্ মিছবাউজ্জামান, রিটন চৌধুরী, ডালিয়া দেবনাথ, সদরুল বাসার প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন