editor
প্রকাশিত: 9:11 PM, September 15, 2025
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজের গভর্ণিং বডির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, একাদশ শ্রেণিতে ভর্তির মাধ্যমে শিক্ষার্থীরা তাদের জীবনের এক নতুন অধ্যায়ে প্রবেশ করে। কলেজ জীবন শুধু বইয়ের জ্ঞান অর্জনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি নৈতিকতা, দায়িত্ববোধ, শৃঙ্খলা এবং নেতৃত্বগুণ গড়ে তোলার শ্রেষ্ঠ সময়। এই সময়ে তোমাদের লক্ষ্য হতে হবে নিয়মিত অধ্যয়ন, শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল থাকা, সততা ও নৈতিকতার চর্চা করা এবং সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের সর্বাঙ্গীণ বিকাশ ঘটানো।
তিনি আরো বলেন, আজকের এই নবীন বরণ অনুষ্ঠান শিক্ষার্থীদের আত্মবিশ্বাস জোগাবে এবং আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় অগ্রণী ভূমিকা পালন করবে। আজকের শিক্ষার্থীদের আগামী দিনের নেতৃত্ব বহন করবে। তাই নিজেদের যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলাই হোক তোমাদের অঙ্গীকার।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজের ২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টশন ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. জমির উদ্দিন এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক ফারজানা বেগম এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মালেকা খানম, সিনিয়র প্রভাষক তামান্না রহমান, গুলশানা জাহান, শোভা রানী দত্ত, ফাহিমা আক্তার চৌধুরী, মোঃ মহরম আলী, মহীতোষ তালুকদার, মোঃ রেজাউর রহমান, প্রভাষক মোঃ আব্দুল বাছিত, শর্মিলা দাস, মোঃ মুরশেদ শাহ, নাজমিন সুলতানা, শিরিন বেগম, তাছনিম বেগম, মমতা রানী দাস, মো. আবুল কালাম, এস এ কে এম সিরাজুল, রুমা, রানী চৌধুরী, যুন্মান উজ্জলা, মো. ফরিদ উদ্দিন, লাকী আক্তার, মো. টিপু সুলতান মন্ডল, মুনিরা পারভীন মুক্তা, মোহাম্মদ আব্দুল করিম শেখ, অসীম কুমার সিংহ, হোসাইন আহমদ, অর্পন পাল, মিমুছা মাকবুল, রিংকু আচার্য্য, সায়মা জাহান, এন্তাজ উদ্দিন, শিক্ষার্থী শ্রাবন্তী দাস কথা, নাদিয়া বেগম প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন