editor
প্রকাশিত: 3:07 PM, December 13, 2020
অনলাইন ডেস্ক:
জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস শনিবার ‘রাষ্ট্রীয় জলবায়ু জরুরি অবস্থা’ ঘোষণা এবং করোনাভাইরাস মহামারির পরে সবুজায়নের প্রবৃদ্ধি ধরে রাখতে বিশ্বনেতাদের প্রতি আহবান জানিয়েছেন। ঐতিহাসিক প্যারিস চুক্তির পাঁচ বছর উদযাপন উপলক্ষে আয়োজিত এক সম্মেলনের উদ্বোধনকালে তিনি এ আহবান জানান।বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি সামলাতে জাতিসংঘের বর্তমান অঙ্গীকার বাস্তবায়ন প্রসঙ্গে অনলাইনে অনুষ্ঠিত ক্লাইমেট অ্যামবিশন সম্মেলনে তিনি এ আহবান জানান।২০১৫ সালে প্যারিস সম্মেলনে বিশ্বের গড় তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াসে ধরে রাখার অঙ্গীকার পূরণে বিশ্ব ‘যথেষ্ট দূরে’ রয়েছে বলে সম্মেলনের উদ্বোধনী বক্তৃতায় জাতিসংঘ মহাসচিব উল্লেখ করেন। ব্রিটেন ও ফ্রান্স এই সম্মেলনের আয়োজন করেছে।তিনি বলেন, ‘আমরা যদি পথ পরিবর্তন না করি তাহলে আমরা এই শতাব্দীতে ৩ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা বৃদ্ধির ভয়ঙ্কর পরিস্থিতির দিকে এগিয়ে যেতে পারি।’
‘এই কারণেই, আমি আজ বিশ্বব্যাপী নেতাদেরকে তাদের দেশগুলোতে কার্বন নিরপেক্ষতা না আসা পর্যন্ত একটি রাষ্ট্রীয় জলবায়ু জরুরি অবস্থা ঘোষণার আহবান জানিয়েছি’ এ কথা উল্লেখ করে তিনি বলেন, কোভিড ১৯ থেকে পুনরুদ্ধারকালে কার্বন নিঃসরণ হ্রাসের যে অগ্রগতি হয়েছে, সেই বিরল সুযোগ কাজে লাগাতে হবে। সূত্র : বাসস
S/H-(Ripa-5)
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন