editor
প্রকাশিত: 8:29 PM, September 17, 2025
দীর্ঘ সূত্রিতার পর পরিষদের কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্য দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.তোয়াজিদুল হক তুহিন-এর ‘অনুপস্থিতি’র কারণে এ ইউপি-তে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
গত ১১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) এক অফিস আদেশে সিলেট জেলা প্রশাসক (ডিসি) মো. সারোয়ার আলম লালাবাজারে প্রশাসক নিয়োগ দেন।
অফিস আদেশে উল্লেখ- ‘স্থানীয় সরকার বিভাগের ১৯/০৮/২০২৪ তারিখের ৪৬.০০.০০০০.০০০.০১৭,৯৯.০০৪৪.২২-৬৮৪ নম্বর পরিপত্র ও দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসাররের ২১/০৮/২০২৫ তারিখের ০৫.৪৬,৯১৩১,০০০,৪১,০৩৯,২০১৮.৮৩১ নম্বরপত্রের পরিপ্রেক্ষিতে ৬নং লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অনুপস্থিতিতে সার্বিক কাজ পরিচালনা ও জনসেবা অব্যাহত রাখার জন্য উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের ভেটেরিনারি সার্জন সাহাব উদ্দিন মুন্নাকে ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হলো। নিযুক্ত কর্মকর্তা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ওই ইউনিয়ন পরিষদে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করবেন।’
প্রশাসক নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ঊর্মি রায়।
বুধবার পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন মুন্না প্রথম কার্যদিবস পালনকালে তিনি পরিষদের সদস্যসহ কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় করেন এবং দায়িত্ব পালন কালীন সময়ে সকলের সহযোগিতা কামনা করেন।
এদিকে পরিষদে প্রশাসক নিয়োগ ও দায়িত্ব গ্রহণ করায় ভুক্তভোগী ইউনিয়নবাসীর মধ্যে প্রানচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন