editor
প্রকাশিত: 9:01 PM, September 17, 2025
নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী সন্ধান কামনায় বুধবার (১৭ সেপ্টেম্বর) বাদ আছর বিশ্বনাথ মাদানীয় মাদ্রাসা মসজিদে বিশ্বনাথ উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যান, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান নূর আসাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন মামুন মেম্বার, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল মন্নান রিপন, পরিবেশ বিষয়ক সম্পাদক হাসান মাহমুদ রিপন, পৌর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক খজির আহমদ, আবু সুফিয়ান, বিএনপি নেতা হাজী সফিক মিয়া, মাওলানা আবুল বশর ফারুক, শহিদ আহমদ মেম্বার, আসাদুজ্জমান খান, ইসমাইল খান, আলী বাহার, জিল্লুর রহমান, জলাল উদ্দিন, তৈয়বুর রহমান, পৌর কৃষকদলের আহবায়ক নূর আলী, পৌর যুবদলের আহবায়ক শাহ আমির উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক নুরুজ্জামান, সদস্য সচিব আশিকুর রহমান রানা, যুগ্ম আহবায়ক রায়হান আহমদ, সাইদ আহমদ, উপজেলা শ্রমিকদলের সাবেক যুগ্ম আহবায়ক মাসুক আহমদ, শহিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক হুসাইন আহমদ পাভেল, সদস্য সচিব ফাহিম আহমদ প্রমুখ।
এছাড়াও মিলাদ ও দোয়া মাহফিলে বিশ্বনাথ উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ প্রায় দেড় যুগ পেরিয়ে গেলেও বিগত স্বৈরাচারী সরকারের আমলে গুম হওয়া কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট-২ আসনের সংসদ সদস্য এম ইলিয়াস আলী ও তাঁর গাড়ি চালক আনছার আলীর সন্ধান এখনও পাওয়া যায়নি। ইলিয়াস আলীর জনপ্রিয়তা এবং তাঁর আন্দোলনে ভয় পেয়ে বিগত সরকার তাকে গুম করে দীর্ঘদিন ক্ষমতা ভোগ করেছে। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সম্মিলিত আন্দোলনে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। সিলেটের কোটি মানুষ তাদের প্রিয় নেতা এম ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার আশায় এখনও রয়েছেন। তারা তাঁর সন্ধান পেতে মিলাদ ও দোয়া মাহফিল করে যাচ্ছেন। এমনকি দলীয় প্রতিটি প্রোগ্রামে তাঁর নাম স্মরণ করা হয়। নেতৃবৃন্দ অবিলম্বে এম ইলিয়াছ আলী ও তার গাড়ি চালক আনছার আলীর সন্ধান পেতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহবান জানিয়েছেন।
দোয়া মাহফিলে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দেশনায়ক তারেক রহমান এবং আগামী দিনের সিলেট-২ আসনের ধানের শীষের প্রার্থী তাহসিনা রুশদীর লুনার দীর্ঘায়ূ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন বিশ্বনাথ মাদানিয়া মাদ্রাসা জামে মসজিদের ইমাম ও খতিব মিররচরী হুজুর।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন