editor
প্রকাশিত: 12:16 PM, September 18, 2025
সিলেটের গোলাপগঞ্জে আদালতের রায় অমান্য করে মোবাইল কোর্ট পরিচালনার অভিযোগে সিলেটের জেলা প্রশাসকসহ পাঁচজন সরকারি কর্মকর্তাকে শোকজ করেছে সিনিয়র সহকারী জজ আদালত।
শোকজপ্রাপ্ত অন্যরা হলেন- সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ফুলবাড়ী ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা।
মামলার নথি থেকে জানা যায়, গত ২৭ আগস্ট গোলাপগঞ্জের ঘোষগাঁও গ্রামে মোবাইল কোর্ট পরিচালনা করে একই পরিবারের এক নারীসহ চারজনকে ১৫ মাসের কারাদণ্ড ও আর্থিক জরিমানা দেন সহকারী কিমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ।
পরদিন দণ্ডপ্রাপ্ত আসামিরা সিলেট জেলা ম্যাজিস্ট্রেট আদালতে রায়ের বিরুদ্ধে আপিল (আপিল মামলা নং- ০৪/২০২৫) করেন।
এ ঘটনায় নালিশা ভূমির মালিক রিয়াদ আহমদ চৌধুরী ৩ সেপ্টেম্বর সিনিয়র সহকারী জজ আদালতে এসি ল্যান্ডসহ পাঁচজনকে বিবাদী করে নিষেধাজ্ঞার মামলা (নম্বর ১০৩/২০২৫) দায়ের করেন। আদালত বিবাদীদের ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেন।
আদালতের রায়ের নথি অনুযায়ী, ২০২২ সালের ২১ এপ্রিল গোলাপগঞ্জ সিনিয়র সহকারী জজ আদালত নালিশা ভূমি নিয়ে করা স্বত্ব মামলায় (নম্বর ১৪৭/২০২১) বাদী রিয়াদ আহমদ চৌধুরীর পক্ষে রায় দেন।
ওই জমির ওপর রিয়াদ চৌধুরী ২০২৩ সালের ৮ জুন নোটারি পাবলিকের মাধ্যমে চেরাগ আলী ও তার ভাইদের আমমোক্তারনামা প্রদান করেন।
সাজাপ্রাপ্ত পরিবার দাবি করেছে, আদালতের ডিক্রির ভিত্তিতে তারা বৈধভাবে জমি ভোগদখলে ছিলেন, কিন্তু এসিল্যান্ড ও স্থানীয় তহসিলদার নজরুল ইসলাম তাদের উচ্ছেদ করতে গিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এ বিষয়ে জানতে চাইলে এসি ল্যান্ড ফয়সাল মাহমুদ ফুয়াদ গণমাধ্যমকে জানান, ‘আদালত থেকে কোনো নোটিশ আমি পাইনি। শোকজের বিষয়ে আপনাদের মাধ্যমে জানলাম। আদালত থেকে নোটিশ এলে অবশ্যই আমি সাড়া দেব।’
বাদী রিয়াদ আহমদ চৌধুরী বলেন, ‘আদালতের রায় থাকা সত্ত্বেও সরকারি কর্মকর্তারা বেআইনিভাবে মোবাইল কোর্ট চালিয়ে আমাদের পরিবারের চারজনকে কারাদণ্ড দিয়েছেন। বিষয়টি আদালতে উত্থাপন করলে আদালত পাঁচ কর্মকর্তাকে শোকজ করেছেন।’
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন