admin

প্রকাশিত: 9:32 PM, September 18, 2025

বিএনপি ক্ষমতায় আসলে বিয়ানীবাজার-গোলাপগঞ্জের অবকাঠামোগত উন্নয়ন হবে: ফয়সল চৌধুরী

বিএনপি ক্ষমতায় আসলে বিয়ানীবাজার-গোলাপগঞ্জের অবকাঠামোগত উন্নয়ন হবে: ফয়সল চৌধুরী

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী বলেছেন- গত দেড় যুগেরও বেশি সময় স্বৈরাচার আওয়ামী সরকার বিএনপির উপর দমন-পীড়ন চালিয়েছে। কিন্তু বিএনপি দমে যাওয়া তো দূরের কথা, কার্যক্রমে আরও গতিশীল হয়েছে। কিন্তু যারা এক-দুটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ নির্বাচন দেখে বিএনপির সমালোচনায় মেতেছেন, আগামী জাতীয় নির্বাচনের আগাম ফলাফল বলে দিচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলছি- দিবাস্বপ্ন দেখে লাভ নেই। বিএনপি থমকে যাওয়ার দল নয়। বিএনপি সুসংগঠিত একটি বৃহৎ রাজনৈতিক দল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন নিয়েই জয়লাভ করে ক্ষমতায় যাবে। বিএনপির এই ১৫ বছরের ত্যাগের মূল্যায়ন করবেন দেশবাসী। বিএনপি ক্ষমতায় আসলে বিয়ানীবাজার-গোলাপগঞ্জের অবকাঠামোগত উন্নয়ন হবে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে বিয়ানীবাজার উপজেলার ৫নং কুড়ারবাজার ইউনিয়নের দেউলগ্রাম শাহজালাল বাজারে ১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত গঠনের লক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ফয়সল আহমদ চৌধুরী এসব কথা বলেন। এসময় আরও বলেন- গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের ঘরে ঘরে জনাব তারেক রহমান-ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা পৌঁছে দিতে হবে। এজন্য আমাদের নেতাকর্মীদে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।

কুড়ারবাজার ইউনিয়নের ১নং ওয়ার্ডের সভাপতি শাহ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহিন আহমদের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আহমদ। সভায় উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, বিয়ানীবাজার উপজেলা বিএনপি ক্রীড়া বিষয়ক সম্পাদক মানিক মিয়া, যুগ্ন সম্পাদক মিছবাহ উদ্দিন, সহ প্রচার প্রচার সম্পাদক ফয়েজ আহমদ, কুড়ার বাজার ইউনিয়ন বিএনপির সহ সভাপতি রুসতুম উদ্দিন, যুগ্ন সম্পাদক নিজাম আলি বুইয়া, ২নং ওয়াড বিএনপি সভাপতি মো:মুসলেম উদ্দিন সহ সভাপতি জমির উদ্দিন,২নং ওয়াড বিএনপি সাধারণ সম্পাদক খালেদ আহমদ, সিলেট জেলা যুবদলের মৎস ও পশু পালন বিষয়ক সম্পাদক কয়রুল আলম, বিয়ানীবাজার উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক এম এ হাসনাত জামিল যুবদল নেতা শিব্বির, নাজিম উদ্দিন, আহমদ, জামিল আহমদ,অলিউর রহমান তারেক, কুড়ার বাজার ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদ উল্লাহ, কুড়ার বাজার ইউনিয়ন ছাএদলের সহ সাংগঠনিক সম্পাদক মুন্না আহমদ,ছাএদল নেতা মাহবুব আহমদ, বিয়ানীবাজার সরকারি কলেজ ছাএদলের সাধারণ সম্পাদক রায়হাম, যুগ্ব সম্পাদক মাবিয়া আলম রুহান, কুড়ারবাজার ইউনিয়নের ৯টি ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শীর্ষ নেতারা। সভায় ইউনিয়ন ও ওয়ার্ডের সকল পযার্য়ের বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার সকল শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন