editor
প্রকাশিত: 11:44 PM, September 18, 2025
আশীষ দাশ গুপ্ত, লাখাই: হবিগঞ্জের লাখাই উপজেলার মনতৈল মডেল কলেজের খেলার মাঠ লিজ দিয়ে ধান চাষ করার প্রতিবাদে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক এসএম জুবায়ের আহমেদ-এর বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ তোলার অভিযোগ উঠেছে। এ ধরনের ভিত্তিহীন অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে স্থানীয় সাংবাদিক মহল।
জানা গেছে, মনতৈল মডেল কলেজের খেলার মাঠ নিয়মবহির্ভূতভাবে লিজ দিয়ে তাতে ধান চাষ করা হচ্ছিল। সাংবাদিকরা এই অনিয়মের তথ্য সংগ্রহ করে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ করেন। এর ফলে কলেজের লিজের টাকা আত্মসাতের বিষয়টি সবার সামনে আসে।
বিভিন্ন গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশের পর কলেজের অধ্যক্ষ রফিক আলী নিজেকে বাঁচাতে সাংবাদিক এসএম জুবায়েরের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ তোলেন এবং তা লোকমুখে প্রচার করেন। তবে, সাংবাদিকরা যখন এই অভিযোগের স্বপক্ষে প্রমাণ চান, তখন তিনি কোনো ধরনের প্রমাণ দিতে পারেননি।
এতে সাংবাদিক মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। লাখাই উপজেলার সাংবাদিকরা বলছেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তথ্য সংগ্রহের সময় একজন সাংবাদিকের ওপর মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, যা খুবই দুঃখজনক।সাংবাদিকরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মিথ্যা অপপ্রচারকারীর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে বিচার দাবি করেছেন। তারা মনে করেন, এমন ঘটনা পেশাদার সাংবাদিকদের নিরুৎসাহিত করবে এবং স্বাধীন সাংবাদিকতার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে