editor
প্রকাশিত: 7:16 PM, September 19, 2025
কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর ড. সৈয়দ মিজানুর রহমান বলেছেন, ভোক্তাদের অধিকার রক্ষায় তরুণ সমাজকে আরও সচেতন ও সক্রিয় হতে হবে। তৃণমূল মানুষ ও ভোক্তাদের চাহিদা বিবেচনা করে সরকারের যেকোন প্রকল্প বাস্তবায়ন করলে জাতি উপকৃত হবে। তিনি দেশের গার্মেন্টস শিল্পের কর্মীদের উদাহরণ দিয়ে বলেন, তাদের শারীরিক ও মানসিক চিন্তা চেতনা তাদেরকে অল্প বয়সে ভিন্ন রকম পরিস্থিতিতে পড়তে হয়। কারণ তারা সময়মতো শারীরিক যত্ন না নেওয়ার কারণে দিন শেষে তারা চিকিৎসকের কাছে যেতে যেতে জীবন শেষ হয়ে যায়। তিনি আরও বলেন, মানুষের অধিকার রক্ষায় সকল শ্রেণি-পেশার মানুষকে ভোক্তা অধিকারের আন্দোলনে সামিল করে সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে ক্যাবের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে হবে। তরুণ সমাজ যদি সচেতন হয়, তবে তাদের প্রচেষ্টায় ভোক্তা অধিকার নিশ্চিত করা সম্ভব।
তিনি শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে নগরীর উপশহরস্থ গ্রামীন জনকল্যাণ ভবনের সম্মেলন কক্ষে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সিলেট জেলা কমিটির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। ভোক্তাদের অধিকার রক্ষায় তরুণ সমাজকে সম্পৃক্ত করার তাগিদ দিয়ে এ লক্ষ্যে সিলেটে সকল মহলের উপস্থিতিতে একটি সচেতনতা সভা করার আহ্বান জানান।
কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সিলেট জেলা কমিটির সভাপতি জামিল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহি উদ্দিন আহমদ এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সংগঠনের জেলা কমিটির সদস্য সাংবাদিক ইকবাল কবির, সিনিয়র সাংবাদিক এম এ হান্নান, সিদ্দিকুর রহমান, হাসিনা বেগম চৌধুরী, মো. দুলাল হোসেন, সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, কাওছার আহমদ, অধ্যাপিকা জান্নাত আরা খান পান্না, ববিতা আক্তার লস্কর, এডভোকেট কবির আহমদ, মো. শাহজাহান চৌধুরী, সৈয়দ নিরাজ রহমান, ইনামুল হক চৌধুরী, আহমদ শাহজাহান চৌধুরী, মাজিদা বেগম, কামাল উদ্দিন আহমেদ, সার্জেন্ট আবুল হোসেন, মো. আব্দুল্লাহ মো. ফজলে রাব্বী চৌধুরী, এম এম এ শহীদ, রিয়াজ উদ্দিন আহমদ, ওয়াদুদ মিয়া, মো. শফিকুল ইসলাম, আতেফ চৌধুরী, শহীদ মিয়া, সাংবাদিক আব্দুল খালিক প্রমুখ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন