admin
প্রকাশিত: 3:12 PM, September 20, 2025
স্টাফ রিপোর্টার
শারদীয় দুর্গোৎসবকে ঘিরে সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করতে শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টায় সিলেট জেলা পুলিশ কার্যালয়ের সম্মেলন কক্ষে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, সিলেট সম্প্রীতির জেলা হিসেবে পরিচিত। এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে আসছে। দুর্গোৎসব যেন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সে জন্য রাজনৈতিক দল, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নাগরিক সমাজ ও পূজা উদযাপন পরিষদসহ সবার সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
সভায় জানানো হয়, সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায় যাতে সর্বোচ্চ নিরাপত্তা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ পরিবেশে তাঁদের ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, সে লক্ষ্যেই প্রতিটি উপজেলায় বিশেষ নজরদারি থাকবে। কোথাও কোনো সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।
সভায় সভাপতিত্ব করেন সিলেটের পুলিশ সুপার (এসপি) মাহবুবুর রহমান।
সভায় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক এএইচ আরিফ, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির সভাপতি নাজমুল কবির পাভেল, ইমজার সাধারণ সম্পাদক সাকিব আহমদ মিঠুসহ রাজনৈতিক দলের প্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন