editor
প্রকাশিত: 8:17 PM, September 20, 2025
বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সনাতন সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে। দুর্গাপূজা নির্বিঘ্নে, স্বস্তিতে ও শান্তিপূর্ণভাবে পালনে বিএনপি সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকবে।
তিনি বলেন, পূজামণ্ডপ গুলোতে বিএনপির স্বেচ্ছাসেবক টিম কাজ করবে। এ দুর্গাপূজা নির্বিঘ্নে, স্বস্তিতে, শান্তিতে এবং উৎসবমুখর পরিবেশে পালিত হবে। সেজন্য বিএনপি সর্বাত্মক সহযোগিতা করবে। বিএনপি সনাতন সম্প্রদায়ের পাশে ছিল, আছে এবং থাকবে।
তিনি বলেন, আর্থিকভাবে অসচ্ছল, প্রান্তিক, বিশেষ চাহিদাসম্পন্ন এবং মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখা চালিয়ে যেতে সহায়তা আমাদের সবাইকে অব্যাহত সহযোগিতা চালিয়ে যেতে হবে।
তিনি শনিবার (২০ সেপ্টেম্বর) সিলেট নগরীর মিরাবাজারস্থ বলরাম জিউর আখড়ায় মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট’’র আয়োজনে সুবিধাবঞ্চিত মেধাবীদের স্মৃতিবৃত্তি প্রদান অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

বৃত্তি প্রদান উপ-কমিটির আহবায়ক উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধর এর সভাপতিত্বে ও সদস্য সচিব অসিত কুমার সূত্রধর এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি এডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস, সিলেট সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষয়িত্রী শ্রীযুক্তা শিলা সাহা চৌধুরী, সিলেট শিক্ষা বোর্ডের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর অরুন চন্দ্র পাল, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক শ্রী প্রদীপ কুমার দেব।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহালয়া উদযাপন পরিষদ এর সভাপতি জিডি রুমু, সাধারণ সম্পাদক দীপক কুমার দাস, পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগরের সাধারণ সম্পাদক চন্দন দাস প্রমুখ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন