admin
প্রকাশিত: 4:43 PM, September 22, 2025
সিলেট মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও আহবায়ক এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র আব্দুল কাইয়ুম জালালী পংকি বলেছেন, বিএনপি এদেশের মানুষের কল্যাণে প্রতিষ্ঠালগ্ন থেকে কাজ করছে। স্বৈরাচার আওয়ামী লীগের পতনের পর বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়তে দেশের মানুষ এখন বিএনপি’র দিকে তাকিয়ে আছে। মানুষের প্রত্যাশার এই নতুন বাংলাদেশ গড়তে জননেকতা তারেক রহমানের নেতৃত্বে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হবে কাজ করতে হবে। প্রতিটি মানুষের কাছে জননেতা তারেক রহমানের ৩১ দফা পৌঁছে দিতে হবে।
সিলেট মহানগর ১১ নম্বর ওয়ার্ড মহিলা দলের কমিটি গঠন উপলক্ষে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। শনিবার ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় নগরীর ভাতালিয়াস্থ আব্দুল কাইয়ুম জালালী পংকি’র অফিসে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সিলেট মহানগর মহিলা দলের সভাপতি নিগার সুলতানা ডেইজি। সিলেট মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক ফাতেমা জামান রোজি’র পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান খসরু, মহানগর বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ মো. কবির আহমদ, মহানগর বিএনপির প্রচার সম্পাদক বেলায়েত হোসেন মোহন, সদস্য মাহবুবুর রহমান মমতাজ, মহানগর যুবদলের সহ-সভাপতি মালেক আহমদ, ২ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুক আহমদ, ১১ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক খালেদ আহমদ, মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক রাহেলা ফারুক শিরিন, যুগ্ম সাধারণ সম্পাদক রাহিলা জেরিন কানন, যুগ্ম সাধারণ সম্পাদক রিনা আক্তার। আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কয়েস আহমদ, কামাল আহমদ, মুন্নি খানম, রহিমা বেগম, সুমিত্রা রানী, রত্না আক্তার প্রমুখ।
সভায় খালেদা আক্তারকে আহবায়ক করে সিলেট মহানগর ১১ নং ওয়ার্ড মহিলা দলের ১৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহবায়ক কমিটির অন্য সদস্যরা হলেন- কাজী আমাল রিতা, ফাতেমা রহমান, নেহার বেগম, শাহারা বেগম, রেশমা বেগম, আসমাউল হুসনা, জাফরিন সুলতান, মমতা আক্তার, আয়েশা বেগম, শিপা বেগম, শিউলি আক্তার ও নাজমা বেগম।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন