editor
প্রকাশিত: 4:53 PM, September 22, 2025
সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, বর্তমান সময়ে শুধু বইপড়ার শিক্ষা নয়, বরং শিক্ষার্থীদের সৃজনশীলতা, নৈতিকতা ও মানবিক গুণাবলি বিকাশের জন্য সহশিক্ষা কার্যক্রম অত্যন্ত জরুরি। সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের নেতৃত্বগুণ, দলগত কাজের মানসিকতা এবং আত্মবিশ্বাস গড়ে তোলে।
তিনি আরও বলেন, শিক্ষক ও অভিভাবকের আন্তরিক সহযোগিতা ছাড়া শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়। শিক্ষার্থীদের নিয়মিত পাঠ্যক্রমের পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, বিতর্ক প্রতিযোগিতা ও সামাজিক সেবামূলক কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
শিক্ষার্থীদের সুশিক্ষায় গড়ে তুলতে শিক্ষক-অভিভাবক সম্পর্ক আরও জোরদার করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা যদি সবাই মিলে শিক্ষার্থীদের পাশে দাঁড়াই, তবে আগামী প্রজন্ম হবে দক্ষ, যোগ্য ও দায়িত্বশীল নাগরিক। তিনি দি এইডেড হাই স্কুলে সহশিক্ষা চালুকরণ বিষয়ে গুরুত্ব দেওয়ার আহবান জানান।
অভিভাবকবৃন্দ সহশিক্ষা চালুকরণ বিষয়ে একমত পোষণ করেন এবং তা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষকে অনুরোধ জানান।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় দি এইডেড হাই স্কুলের অডিটরিয়ামে আয়োজিত শিক্ষার মানোন্নয়ন ও সহশিক্ষা চালুকরণ বিষয়ে শিক্ষক-অভিভাবক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
দি এইডেড হাই স্কুলের প্রধান শিক্ষক মো. শমশের আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ ও দি এইডেড হাই স্কুল পরিচলনা কমিটির সভাপতি ড. মো. দিদার চৌধুরী।
দি এইডেড হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো. ফয়সল আহমদ এর পরিচালনায় ও স্বাগত বক্তব্যে মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আফনানুল করিম চৌধুরী এবং গীতা পাঠ করেন সৌহার্দ দাস বাপন।
অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন তানিয়া আহমদ, মোহাম্মদ আলী প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন