editor

প্রকাশিত: 10:23 PM, September 23, 2025

দেশ-বিদেশের মানুষের কাছে ৩১ দফার গুরুত্ব তুলে ধরতে হবে: সাদেক

দেশ-বিদেশের মানুষের কাছে ৩১ দফার গুরুত্ব তুলে ধরতে হবে: সাদেক

সিলেট মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য আজমল বক্ত চৌধুরী সাদেক বলেছেন, দেশে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির ৩১ দফা। আর তা বাস্তবায়নে দরকার একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা। এজন্য দেশে-বিদেশের প্রতিটি নেতাকর্মীকে বিএনপির একজন প্রতিনিধি হয়ে সাধারণ মানুষের কাছে এগুলো তুলে ধরতে হবে। আমরা মনে করি অন্তবর্তী সরকার শিগগিরই একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেবেন। দেশের সর্বস্তরের নেতাকর্মীরা ও প্রবাসে বসবাসরত নেতাকর্মীরাও যদি ঐক্যবদ্ধ হয়ে সঠিকভাবে কাজ করেন, তবেই বিএনপি জনগণের রায়ে রাষ্ট্র ক্ষমতায় আসবে। একজন রাজনৈতিক নেতা, কর্মী ও সমর্থক হিসেবে আমাদের জনগণকে আস্থায় রাখতে হবে, জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশে-বিদেশে কাজ করতে হবে। তিনি আরো বলেন, দেশ এবং দেশের বাহিরে যেভাবে পরাজিত শক্তিরা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, তাদের মোকাবিলায় দেশের জনগণ সহ প্রবাসীদেরকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। একটি পক্ষ আবারো নতুন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা নির্বাচনকে বানচাল করার জন্য নানা অযুহাতে লিপ্ত রয়েছে। তাই এ সকল ষড়যন্ত্রকে রুখতে হলে আমাদেরকে জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের চেতনাকে শক্তিতে পরিণত করে সবাইকে তৃণমূল পর্যায়ে কাজ চালিয়ে যেতে হবে, তবেই আমাদের বিজয় সুনিশ্চিত হবে।
তিনি রবিবার (২১ সেপ্টেম্বর) মিশিগানের আলিফ রেষ্টুরেন্টে যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট বিএনপি কর্তৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মিশিগান বিএনপির সাবেক উপদেষ্টা ইউসুফ কামালের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মিশিগান বিএনপির সভাপতি দেওয়ান আকমল চৌধুরী, মিশিগান বিএনপির সাবেক উপদেষ্টা ফখরুল ইসলাম লয়েছ, মিশিগান বিএনপির সাধারণ সম্পাদক সেলিম আহমদ, সিলেট মহানগর বিএনপির প্রতিষ্টাকালীন সহ-সভাপতি তারেক আহমদ চৌধুরী, সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সফল সভাপতি নুরুল আলম সিদ্দিকী খালেদ, সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সুজান চৌধুরী, সিলেট মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য সাহিবুর রহমান সুজান, মিশিগান বিএনপি নেতা শাহাদাত হোসেন লিটু, সিলেট সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি এবং সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী ওয়াছিমুজ্জান রনি, সিলেট মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মাহফুজুল করিম জেহিন, সিলেট সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কাদের আজাদ, মিশিগান বিএনপির সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম তুহিন প্রমুখ। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন