editor
প্রকাশিত: 12:56 AM, September 24, 2025
চুনারুঘাটে প্রতিনিধি:: বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চুনারুঘাট উপজেলা শাখার উদ্যোগে মোটিভেশনাল প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মনোনীত প্রার্থীকে মোমবাতি মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার জন্য আহ্বান জানান ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় মহাসচিব জননেতা অধ্যক্ষ স উ ম আব্দুস সামাদ বলেন- ইসলামী ফ্রন্ট ও বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা প্রতিষ্ঠা থেকে অদ্যাবধি পর্যন্ত দেশ, জাতি ও সুন্নীয়তের সুরক্ষায় কাজ করে যাচ্ছে। আমাদের কোন নেতা বা কর্মীর বিরুদ্ধে বালু চুরি, পাথর চুরিসহ কোন দুর্নীতির অভিযোগ নেই। বর্তমানে দেশের কিছু রাজনৈতিক দল তাদের পকেট ভারি করার জন্য বিভিন্ন দুর্নীতিতে ঝাপিয়ে পড়েছে। তারা দেশ ও জনগণের চিন্তা করে না। তারা দেশকে বিদেশীর হাতে বিক্রি করার পায়াতারা করছে। তাই দেশ ও জনগণের সুরক্ষাতে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আহলে সুন্নাত ওয়াল জামাত সমর্থিত বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থীকে মোমবাতি মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।
সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উত্তর বাজার মদিনা ভবনে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চুনারুঘাট উপজেলা শাখা কর্তৃক আয়োজিত মোটিভেশনাল প্রোগ্রামের প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
ইসলামী ছাত্রসেনা উপজেলা সভাপতি হাফেজ শামসুল ইসলাম জাকিরের সভাপতিত্বে ও সহসভাপতি কে এম হাসান রেজা, সাধারণ সম্পাদক মো. জুনাইদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ফ্র্ট কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মাওলানা শাহজালাল আহমদ আখঞ্জী, যুগ্ম মহাসচিব মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী, মাওলানা মতিউর রহমান হেলালী, আলহাজ্ব আব্দুল জাহির মেম্বার, আব্দুলওয়াহেদ বাচ্চু, অধ্যাপক মাওলানা আব্দুস সালাম, সাংবাদিক এস এম সুলতান খান, উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি মাওলানা মোঃ ইয়াকুত মিয়া, সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম তালুকদার দুলাল, মাওলানা মোঃ মোশাহিদুল ইসলাম, কাউসার আহমদ রুবেল, শহ আলম, মামুনুর রশীদ ও আব্দুল্লাহ আল মামুন আখতারুজ্জামান তরফদারসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ।
পরে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মরহুম মাওলানা আব্দুল কাইয়ুম তরফদারের কবর জিয়ারত করেন ইসলামী ফ্রন্টের মহাসচিব জননেতা স উ ম আব্দুস ছামাদ এবং এতিম ছেলে দের হাতে আর্থিক অনুদান তুলে দেন।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে