admin

প্রকাশিত: 9:48 PM, September 24, 2025

পিআর নিয়ে আন্দোলন নির্বাচন নস্যাতের ষড়যন্ত্র : কয়েস লোদী

পিআর নিয়ে আন্দোলন নির্বাচন নস্যাতের ষড়যন্ত্র : কয়েস লোদী

সিলেট মহানগর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) ও সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, পিআর পদ্ধতির নির্বাচনের নামে আন্দোলন হচ্ছে একটি ষড়যন্ত্র যা নির্বাচন নস্যাৎ করতে, গণতন্ত্রকে ব্যাহত করতে ও দেশকে বড় ধরনের বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে। তিনি বলেন, এই সুযোগে পালিয়ে গেলে ফ্যাসিবাদ আবার ফিরে আসতে পারে, বিশৃঙ্খলা ও নাশকতা সৃষ্টি হতে পারে।
লোদী আরও বলেন, অহেতুক আন্দোলনের নামে সামাজিক বিভাজন, উত্তেজনা ও বিশৃঙ্খলাও গণ অভ্যুত্থানের আকাঙ্খার পরিপন্থি। জন সমর্থনহীন দাবি নিয়ে কখনো আন্দোলন সফল হয় না।
তিনি বুধবার (২৪ সেপ্টেম্বর) ৩২নং ওয়ার্ড বিএনপির সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি জনগণকে আশ্বস্ত করেন যে, নির্বাচন ও গণতন্ত্র থেকে বিচ্যুতি জনগণ কোনোভাবেই মেনে নেবে না। এছাড়া দেশকে সম্ভাব্য বিপর্যয় থেকে রক্ষা করতে আগামী রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান।
সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান, ঘরে ঘরে ধানের শীষের ভোট প্রার্থনা করতে হবে। ধানের শীষে ভোট দিলে দেশ পাবে শান্তি।
৩২নং ওয়ার্ড বিএনপির আহবায়ক আমিনুল ইসলাম আমিনের সভাপতিত্বে ও হাবিবুর রহমান হাবিবের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. নাজমুল ইসলাম, সহ-সভাপতি সৈয়দ মঈন উদ্দিন সুহেল, মাহবুব কাদির শাহী, সিনিয়র সহ-সভাপতি নজিবুর রহমান নজিব, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ভিপি মাহবুবুল হক চৌধুরী, কোতোয়ালি থানা বিএনপির সদস্য সচিব শুয়াইব আহমদ শুয়েব, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, দপ্তর সম্পাদক তারেক আহমদ খান, প্রচার সম্পাদক বেলায়েত হোসেন মোহন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো লুৎফুর রহমান মোহন, শাহপরান থানা বিএনপির আহবায়ক আব্দুল মুনিম, সদস্য সচিব খোরশেদ আহমদ খুশু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সৈয়দ লোকমানুজ্জামান, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ রহিম আলী রাসু, সহ-দপ্তর সম্পাদক আব্দুল মালেক, সহ-যোগাযোগ বিষয়ক সম্পাদক কয়েছ আহমদ সাগর, সহ- মৎস্য বিষয়ক সম্পাদক শাহিন আহমদ, কার্যনির্বাহী সদস্য রাজন মিয়া, আব্দুল মুমিন, পিয়ার উদ্দিন পিয়ার, জাকির হোসেন পারভেজ, ৩১নং ওয়ার্ড সভাপতি তাহির আলী মিয়া, ৩৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আল মামুন খান, ৩৬নং ওয়ার্ড সাবেক আহবায়ক কাজি মুহিবুর রহমান মুহিব, মহানগর যুবদলের সহ-সভাপতি আক্তার হোসেন, শাহপরান থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল হক মাসুম, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক দেওয়ান রেদোয়ান, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল আহমদ, শাহপরান থানা বিএনপির নেতা মোহাম্মদ জাবেদ কাদির, ৩২নং ওয়ার্ড বিএনপির আহবায়ক কমিটির সদস্য হাবিবুর রহমান রুমেল, জিয়াউর রহমান সুমন, বশির আহমদ, ইউসুফ আহমদ, মির্জা জাহেদ, সায়েদ আহমদ, হেলাল আহমদ, সোহেল আহমদ, আহমদ ইমু প্রমুখ।- বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন