admin

প্রকাশিত: 2:44 PM, September 27, 2025

ধানের শীষ হচ্ছে উন্নয়ন ও সমৃদ্ধির প্রতীক

সিলাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সভায় খান জামাল

ধানের শীষ হচ্ছে উন্নয়ন ও সমৃদ্ধির প্রতীক

দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মিসভা শুক্রবার রাতে সিলাম গোল্ডেন ফিউচার একাডেমি মাঠে অনুষ্ঠিত হয়েছে।

দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল মালিক মল্লিককের সভাপতিত্বে ও সদস্য সচিব নুরুল আমিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্রদলের সাধারন সম্পাদক ফজলে রাব্বি আহসান, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আলী মোঃ নুরুল হুদা দিপু, সৌদিআরব প্রাদেশিক বিএনপির আহবায়ক, সাবেক ছাত্রদল নেতা জাকারিয়া আরপিন ফয়সল, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য নুরুল ইসলাম রুহুল, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক শাহাদাৎ খান, মহানগর ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক ইয়াসিন আহমদ ফাহিম, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবু সালেহ, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত মুকুল, সাহেদ আহমদ, এনামুল হক, সিলাম ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম মাসুম মেম্বার, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুল হক মেম্বার, বিএনপি নেতা জয়নুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা আজমল হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও সদস্য সচিব পদপ্রার্থী আরিফুর রহমান তারেক, মিজানুর রহমান মিজান, ফাহাদ আহমদ আবির, আরিফুল হক রনি, হুসেন আহমদ, বদরুল ইসলাম, সানুর আহমদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল বলেন, ধানের শীষ হচ্ছে বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধির প্রতীক। গণতন্ত্রে উত্তরণ, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রতীক। ধানের শীষে ভোট দিয়ে এ দেশের মানুষ অতীতে প্রতারিত হয়নি। তিনি বলেন, বিএনপি ও তারেক রহমানের জনপ্রিয়তা দেখে ঈর্ষান্বিত হয়ে নানা ষড়যন্ত্র চালাচ্ছে একাত্তর ও ছব্বিশের পরাজিত শক্তিরা। দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারা আবারও দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। নির্বাচন বানচালের জন্য স্বাধীনতা বিরোধী শক্তি পিআর পদ্ধতির দাবি আদায়ের নামে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এসব ষড়যন্ত্র ও চক্রান্তের বিরুদ্ধে জনগনের মধ্যে সচেতনতা গড়ে তুলতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা সংস্কার সংবলিত লিফলেট ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।

প্রধান বক্তার বক্তব্যে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ বলেন, সকল ষড়যন্ত্র ও চক্রান্ত উপেক্ষা করে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের দেশের স্বার্থে কাজ করতে হবে। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে