editor

প্রকাশিত: 6:02 PM, September 27, 2025

জগন্নাথপুর উপজেলা আইনজীবী কল্যাণ পরিষদ সিলেটের শোকসভা

জগন্নাথপুর উপজেলা আইনজীবী কল্যাণ পরিষদ সিলেটের শোকসভা

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল বলেছেন, অ্যাডভোকেট মোঃ জামিলুল হক জামিল ছিলেন আইন পেশার এক উজ্জ্বল নক্ষত্র। তিনি শুধু একজন দক্ষ আইনজীবীই নন, ছিলেন একজন অভিভাবক, একজন মানবিক সংগঠক এবং আইনজীবী সমাজের নীরব বিপ্লবী। তিনি আরো বলেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে ন্যায় ও নীতির প্রশ্নে তিনি ছিলেন আপসহীন। আদালতে যুক্তি ও ন্যায়বিচারের এক অনন্য প্রতিকৃতি ছিলেন তিনি। জুনিয়র আইনজীবীদের প্রতি তার অকৃত্রিম স্নেহ ও পরামর্শ আজও সকলের হৃদয়ে অম্লান স্মৃতি হয়ে আছে। তার মৃত্যু সিলেটের আইন অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি তাঁর কর্মময় জীবনের স্মৃতিকে ধারণ করে তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে সকলকে ন্যায়বিচারের পথে কাজ করে যাওয়ার আহ্বান জানান।
তিনি শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় নগরীর বন্দরবাজারস্থ একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে জগন্নাথপুর উপজেলা আইনজীবী কল্যাণ পরিষদ সিলেটের উদ্যোগে সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জগন্নাথপুর উপজেলা আইনজীবী কল্যাণ পরিষদ সিলেট-এর কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মোঃ জামিলুল হক জামিল-এর মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট রেজাউল করিম চৌধুরীর সভাপতিত্বে শোক সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল হক, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য এএফ মো. রুহুল আনাম চৌধুরী মিন্টু অ্যাডভোকেট, সিলেট বারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোবায়ের বখত জুবের, সুনামগঞ্জ বারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরে আলম সিদ্দিকী, সিলেট বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. লালা, সুনামগঞ্জ বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান পীর, সিলেট বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট সামসুল হক, সুনামগঞ্জ বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম, সিলেটের সাবেক জিপি অ্যাডভোকেট রাজ উদ্দিন, জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান, সিলেট বারের সাবেক সাধারণ অ্যাডভোকেট গোলাম ইয়াহইয়া চৌধুরী সোহেল, সুনামগঞ্জ বারের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শুকুর আলী, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ জিয়াউল ইসলাম, সিলেটের এডিশনাল পিপি অ্যাডভোকেট আলীম উদ্দিন, সুনামগঞ্জ বারের সাবেক সাধারণ সম্পাদক ও পিপি অ্যাডভোকেট খায়রুল কবির রুমেন, সিলেট বারের সহ সভাপতি অ্যাডভোকেট মখলিছুর রহমান, এডিশনাল পিপি অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান, জগন্নাথপুর উপজেলা সমিতি সিলেটের সভাপতি আবুল বশর, সিলেট জেলা কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফজলুর রহমান শিপু।
জগন্নাথপুর উপজেলা আইনজীবী কল্যাণ পরিষদ সিলেটের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. সাদিদুর রহমান রিপনের সঞ্চালনায় শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন পরিষদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. রাশেদুল হক কামালী। স্বাগত বক্তব্য রাখেন, পরিষদের সাধারণ সম্পাদক ও সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হোসেন আহমদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অ্যাডভোকেট সমর বিজয় শী শেখর, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন দিলু, অ্যাডভোকেট আব্দুস সাত্তার, অ্যাডভোকেট হুমায়ুন রশীদ সুয়েব, অ্যাডভোকেট সলমান উদ্দিন, অ্যাডভোকেট বিজিত লাল তালুকদার, অ্যাডভোকেট মোমিনুর রহমান টিটু, অ্যাডভোকেট বিপ্লব কান্তি দেব মাধব, অ্যাডভোকেট কবির আহমদ বাবর, অ্যাডভোকেট বনশ্রী দাশ অপু, অ্যাডভোকেট মো. মতিউর রহমান, অ্যাডভোকেট আজমল হোসেন, অ্যাডভোকেট কানন আলম, অ্যাডভোকেট হেদায়েত হোসেন তানভীর, অ্যাডভোকেট মিসবাহুর রহমান জাকারিয়া, অ্যাডভোকেট অহিদুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট রব নেওয়াজ রানা, অ্যাডভোকেট আব্দুল মুকিত অপি, অ্যাডভোকেট মুহিতুর রহমান তালুকদার, অ্যাডভোকেট ফখরুল হাসান দুলাল, অ্যাডভোকেট হালিমুর রহমান উজ্জল, অ্যাডভোকেট আজহারুল ইসলাম, অ্যাডভোকেট আশরাফুল ইসলাম, অ্যাডভোকেট সৈয়দ জিগর আলম, প্রয়াত অ্যাডভোকেট জামিলুল হকের ছোট ভাই প্রবাসী মো. চুনু মিয়া ও বড় ছেলে আদনান মাহমুদ। পরিশেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন অ্যাডভোকেট মুফতি মাওলানা আব্দুর রহমান চৌধুরী।
শোক সভায় বক্তারা বলেন, অ্যাডভোকেট জামিলুল হক জামিল শুধু একজন নামকরা সিনিয়র আইনজীবী ছিলেন না, তিনি ছিলেন সবার ভরসার ঠিকানা। তাঁর হাসিমুখ, সৌজন্যপূর্ণ আচরণ ও মেধা দিয়ে তিনি আদালতে এক অনন্য সম্মানের জায়গা তৈরি করেছিলেন। সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে যে সাংগঠনিক দক্ষতা, সিদ্ধান্ত গ্রহণের প্রজ্ঞা এবং দুর্দান্ত নেতৃত্বের পরিচয় দিয়েছেন, তা স্মরণীয় হয়ে থাকবে। বক্তারা আরো বলেন, জুনিয়র আইনজীবীদের প্রতি তাঁর সহানুভূতিশীল মনোভাব ছিল অনুকরণীয়। অনেক তরুণ আইনজীবী আজ প্রতিষ্ঠিত হয়েছেন তাঁর দিকনির্দেশনা ও উৎসাহের ফলেই। এমন মাটির মানুষ, এমন স্বচ্ছ চরিত্রের আইনবিদ আজকের দিনে বিরল। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন