admin

প্রকাশিত: 10:36 PM, September 27, 2025

৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে কানাইঘাট-জকিগঞ্জের উন্নয়ন সাধিত হবে: সিদ্দিকুর রহমান পাপলু

৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে কানাইঘাট-জকিগঞ্জের উন্নয়ন সাধিত হবে: সিদ্দিকুর রহমান পাপলু

সিলেট জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট-০৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সিদ্দিকুর রহমান পাপলু বলেছেন, তারেক রহমানের ৩১ দফা হলো একটি মুক্ত বাংলাদেশ বিনির্মাণের পথনকশা। আজকের এই লিফলেট হাতে হাতে পৌঁছে দেওয়ার মধ্য দিয়ে আমরা জনগণের কাছে সেই মুক্তির বার্তাই পৌঁছে দিচ্ছি। তিনি বলেন, “এই রূপরেখা কেবল রাজনৈতিক কর্মসূচি নয় এটি গণতন্ত্র, সুশাসন এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার একটি সুস্পষ্ট ও কার্যকর পরিকল্পনা। ৩১ দফা রূপরেখা দেশের জনগণের জন্য আশার আলো হয়ে উঠেছে। এই পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়েই একটি গণতান্ত্রিক ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব। বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, তবে এই রূপরেখার ভিত্তিতেই দেশ পরিচালিত হবে। এই রুপরেখা বাস্তবায়নের মধ্য দিয়ে অবহেলিত কানাইঘাট-জকিগঞ্জের উন্নয়ন সাধিত হবে।

তিনি শনিবার (২৭ ফেব্রুয়ারি) কানাইঘাট উপজেলার সুরাইঘাট বাজারে বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ শেষে এক পথসভায় এসব কথা বলেন। এসময় বিপুল সংখ্যক সাধারণ মানুষ ধানের শীষ, ধানের শীষ স্লোগান দিয়ে পুরো বাজার মুখরিত করে করে তুলে।

এর আগে বিএনপি নেতা পাপলু, স্থানীয় একটি উচ্চ বিদ্যালয় মাঠে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ও ফামিম আল চৌধুরী ট্রাস্টের সহযোগীতায় ফ্রি চক্ষু সেবা পরিদর্শন করেন।

এসময় তিনি বলেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন সারাদেশে একের পর এক ভালো কাজ করে যাচ্ছে। সেই কাজ সিলেটের একেবারে সীমান্তবর্তী জনপদ জকিগঞ্জ-কানাইঘাটে দুই মাস থেকে চলছে। এর উপকার পাচ্ছেন হাজার হাজার সাধারণ মানুষ। এটি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ফাহিম আল চৌধুরী ট্রাস্ট।

শনিবার বিকেলে ৩১ দফার লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন কানাইঘাট পৌরসভা বিএনপির সভাপতি নুরুল হোসেন বুলবুল, উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ উদ্দিন সাজু, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ওলি চৌধুরী, বিএনপি নেতা নিজাম উদ্দিন মেম্বার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শফিকুর রহমান, যুগ্ম আহবায়ক বদরুল ইসলাম মেম্বার, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মামুনুর রশীদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক আল আমিন, জেলা যুবদল নেতা সাইফুর রহমান, জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক শাহ আলম, উপজেলা যুবদল নেতা কামিল আহমদ সুমন প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন