editor
প্রকাশিত: 5:46 PM, December 13, 2020
ঘন কুয়াশা ও উত্তরের বাতাসে বেড়েছে শীতের তীব্রতা। হেমন্তের শুরুতেই পঞ্চগড়ে শীতের দেখা মিললেও গত বৃহস্পতিবার থেকে জেঁকে বসে শীত। গত তিন দিন ধরে দিনের বেলায় অল্প সময়ের জন্য সূর্যের দেখা মিললেও তাতে কাঙ্খিত উত্তাপ ছিলো না। রাত দিনের বেশির ভাগ সময় ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। সন্ধ্যা নামার সাথে সাথে উত্তরের বাতাস অনুভূত হয় হাড় কাঁপা শীত। রাতে বৃষ্টির মতো পড়ে কুয়াশা। রাত থেকে ভোরে তাপমাত্রাও অনেক নিচে নেমে আসে। এর আগে তাপমাত্রা এক অঙ্কে নামলেও এতটা শীত অনুভূত হয়নি।রবিবার পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ ডিগ্রি সেলসিয়াস। শীতের প্রকোপ বাড়ার সাথে সাথে জেলার নিম্ন আয়ের মানুষের ভোগান্তিও বেড়েছে। অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। এদিকে ঘন কুয়াশার কারণে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহনগুলো।জেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারিভাবে ২২ হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। কিন্তু তা এ জেলার বিরাট অঙ্কের দরিদ্র শীতার্তদের তুলনায় খুবই কম। এ ছাড়া হাসপাতালগুলোতে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। ভর্তি না হলেও তারা করোনা পরিস্থিতির কারণে হাসপাতালের বহির্বিভাগ থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরছেন।
S/H-(mou-6)
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন