admin
প্রকাশিত: ১০:৪৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৫
নোমান আহমেদ(কোম্পানীগঞ্জ)সিলেট:
সিলেটের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ সাদাপাথর এলাকা থেকে একটি প্রাইভেট কার চুরি হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
২৭ সেপ্টেম্বর,শনিবার সকাল ১১ টার দিকে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী পর্যটক জানান, শনিবার সকাল ৭টার দিকে তারা একটি প্রিমিও প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ- ২১৩৮৩৮) নিয়ে সাদাপাথর ভ্রমণে আসেন। গাড়িটি নদীর ঘাটে পার্ক করে ড্রাইভারসহ পুরো দল সাদাপাথর এলাকায় ঘুরতে যান। প্রায় চার ঘণ্টা পর, সকাল ১১টায় ফিরে এসে দেখা যায় গাড়িটি আর সেখানে নেই। এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পাশাপাশি বিভিন্ন জায়গায় বার্তা পাঠানো হয়েছে এবং জনগণের সহায়তাও চাওয়া হয়েছে।
চুরি হওয়া গাড়িটি উদ্ধারে সহায়তা করার জন্য গাড়ির সন্ধান পেলে বা কোনো তথ্য জানা থাকলে এই নাম্বারে (০১৩২০১১৭৯৯৫) যোগাযোগ করতে সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, ‘সাদাপাথর পর্যটন এলাকা থেকে কে বা কারা পর্যটকদের একটি প্রিমিও গাড়ি চুরি করে নিয়ে গেছে। গাড়ি চুরির ঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ চোরচক্রকে ধরতে এবং গাড়ি উদ্ধার করতে কাজ করে যাচ্ছে।’
5 শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শনিবার বাদ
4 ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগর উপজেলা পরিষদের সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও নারী নেত্রী আফিজা বেগম সাধারণ মানুষের কল্যাণে কাজ
1 স্টাফ রিপোর্টার: কোরবানির ঈদের বর্জ্য এবং ময়লা সময়মতো অপসারণ না করে রাস্তায় ফেলে রাখার দায়ে, ঢাকা উত্তর ও দক্ষিণ
2 মো.জুনেদ আহমদ, ফ্রান্স: 6 নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং নারী-পুরুষের সমতা ও বৈষম্যবিরোধী ফরাসি মন্ত্রী মিস অরোরা বের্গে
3 ইকবাল বাহার, কানাইঘাট: থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য ৩৬তম ‘ওয়ার্ল্ড স্কুল সামিট’-এ ‘বেস্ট এডুকেটর অব দ্য ইয়ার’বা ‘বর্ষসেরা শিক্ষক’পুরস্কার পেতে যাচ্ছেন
4 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,কোরবানির চামড়ার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশের চামড়া শিল্পকে আরও
1 ডেস্ক রিপোর্ট শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ আকস্মিকভাবে ঢাকার আমিন বাজারে চামড়া বিক্রয় কেন্দ্র
1 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে