admin

প্রকাশিত: 4:29 PM, September 28, 2025

সিলেটে ধর্মীয়-রাজনৈতিক সম্প্রীতি আরও সুদৃঢ় ও সমৃদ্ধ করতে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে

দূর্গাপুজা উপলক্ষে সনাতন ধর্মালম্বীদের সঙ্গে মতবিনিময়

সিলেটে ধর্মীয়-রাজনৈতিক সম্প্রীতি আরও সুদৃঢ় ও সমৃদ্ধ করতে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে

সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী বলেছেন, সিলেটের সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে সহাবস্থানের সঙ্গে বসবাস করে আসছেন। আগামী দিনে এখানে ধর্মীয় ও রাজনৈতিক সম্প্রীতি হবে আরও সুদৃঢ় এবং সমৃদ্ধ করতে সবধরনের উদ্যোগ নেওয়া হবে। কেউ এই সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করলে দাঁতভাঙা জবাব দিতে আমরা প্রস্তুত রয়েছি।

তিনি গতকাল শনিবার রাতে সিলেট নগরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নিজের উদ্যোগে সনাতন ধর্মালম্বীদের সাথে মতবিনিময় সভায় এইসব কথা বলেন। এই সময় সাবেক মেয়র সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব দূর্গাপুজা উপলক্ষে নিজ তহবিল অনুদান প্রদান করেন।

মৃত্যুর আগ পর্যন্ত সিলেট নগরবাসীর সেবা করে যাওয়ার অভিপ্রায় ব্যক্ত করে শত প্রতিকূলতা সত্ত্বেও সনাতন ধর্মাবলম্বী মানুষ আমাকে ভোট দিয়েছিলেন বলে আমি দুইবার এই নগরবাসীর সেবা করার সুযোগ পেয়েছি। আগামী দিনেও আমি তাদের পাশে থাকতে চাই এবং তাদের দোয়া ও ভালোবাসা পেতে চাই।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, সিলেট শহরে যুগ যুগ ধরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলিম সম্প্রদায়ের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান রয়েছে। নানা প্রতিকূল সময়ে আরিফুল হক চৌধুরীর মতো মানুষ আমাদের বুকে আগলে রেখে সম্প্রীতির নজির স্থাপন করেছেন। চব্বিশের ৫ আগস্টও তিনি আমাদের বুকে আগলে রেখেছিলেন। আমরা সবাই মিলে একসাথে এই সহিষ্ণু সস্পর্ক ধরে রাখতে চাই।

আগামী প্রজন্মের জন্য বসবাসযোগ্য পৃথিবী রেখে যেতে চাই।

সভায় বক্তব্য দেন, সিলেট রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী চন্দ্রনাথানন্দ মহারাজ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন বাপ্পু, স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সাবেক পরিচালক ডা. বনদীপ লাল দাস, বর্ষীয়ান রাজনীতিবিদ অ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্য্য, মৌলভীবাজার সমিতি সিলেটের সভাপতি ডা. মৃগেন কুমার দাস চৌধুরী, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সাবেক ট্রাস্টি নেহার রঞ্জন দাস, পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, সিলেট মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি মলয় পুরকায়স্থ, জেলা সভাপতি গোপিকা শ্যাম পুরকায়স্থ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত জেলা সভাপতি এডভোকেট বিজয় বিশ্বাস, পূজা উদযাপন কেন্দ্রীয় পরিষদের সাবেক সাংগঠনিক সদস্য অধ্যাপক রজত ভট্টাচার্য্য, পূজা উদযাপন জাতীয় পরিষদ সদস্য সুব্রত দেব, হিন্দু-বৌদ্ধ কল্যাণ ফ্রন্ট সিলেট মহানগর আহ্বায়ক সমীরণ পুরকায়স্থ, শ্রীহট্ট সংস্কৃতি কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার দাশ, হিন্দু-বৌদ্ধ ঐক্য পরিষদের কৃপেশ পাল, মহানগর সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব, পূজা উদযাপন কমিটি জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রঞ্জন চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক চন্দন দাশ, হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্ট জেলা শাখার সদস্য সচিব কল্লোল জ্যোতি বিশ্বাস জয়, মহানগর সদস্য সচিব রাজীব দে রাজু, হিন্দু মহাজোট সিলেট মহানগর সভাপতি রজত চক্রবর্তী, পূজা উদযাপন কমিটি মোগলাবাজার থানার বিশ্বজিৎ দাশ, বিমানবন্দর থানা সভাপতি নান্টু রঞ্জন সিংহ, কতোয়ালী থানা সভাপতি অ্যাডভোকেট অরবিন্দ দাস গুপ্ত বিভু, শাহপরান থানা সভাপতি বিরেশ দেবনাথ, জালালাবাদ থানা সভাপতি অরবিন্দ দাস, দক্ষিণ সুরমা থানা সভাপতি দিপঙ্কর দাস, মহালক্ষ্মী ভৈরবী মহাগ্রীবাপীঠের সাধারণ সম্পাদক জনার্পন চক্রবর্তী প্রমুখ।

সভায় মেয়রপত্নী শামা হক চৌধুরী ও তার দুই ছেলেমেয়ে উপস্থিত ছিলেন

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে