admin
প্রকাশিত: 7:12 PM, September 28, 2025
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, শারদীয় দুর্গাপূজা আমাদের বাঙালি সংস্কৃতির এক অপূর্ব উৎসব। এটি কেবল হিন্দু সম্প্রদায়ের নয় বরং সাম্প্রদায়িক সম্প্রীতি, আনন্দ ও সৌহার্দ্যের এক মিলনমেলা। বিএনপিসহ আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি সনাতন ধর্মাবলম্বী সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শারদীয় দূর্গা উৎসব যেন আনন্দ মুখর হয় সেলক্ষ্যে আমি সাধ্যমত সহযোগিতা করে যাব। সেই সাথে পূজায় যেন কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেলক্ষ্যে পুলিশ প্রশাসনের সাথে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা কাজ করবে। এই উৎসব আমাদের মাঝে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও শান্তির বার্তা বয়ে আনুক এই প্রত্যাশা করছি।
তিনি রবিবার (২৮ সেপ্টেম্বর) সিলেট নগরীর ১৯নং ওয়ার্ডে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে উপহার সামগ্রী প্রদান কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বিশিষ্ট মুরব্বী নিখিল রায় পূজনের সভাপতিত্বে ও ১৯ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান সুমন পরিচালনায় বিশেষ অতিথির হিসেবে বক্তব্যে রাখেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, কোতোয়ালি থানা বিএনপি সদস্য সচিব শুয়েবুর রহমান শুয়েব, ১৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি তারেক আহমদ, ১৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নাদির খাঁন, ২২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, ১৯ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি কয়েস আহমদ, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক কয়েস আহমদ, জামিল আহমেদ, শহিদুজ্জামান সুমন, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, কেরুল তালুকদার, সহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন