editor

প্রকাশিত: 8:57 PM, September 28, 2025

ক্ষমতা শুধুমাত্র সুবিধা ভোগের মাধ্যম নয়; বরং অবহেলিত মানুষের অধিকার আদায়ের সংগ্রাম : ভিপি মাহবুব

ক্ষমতা শুধুমাত্র সুবিধা ভোগের মাধ্যম নয়; বরং অবহেলিত মানুষের অধিকার আদায়ের সংগ্রাম : ভিপি মাহবুব

সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) এর ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও সিলেট মহানগর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী ভিপি মাহবুব বলেছেন, ক্ষমতা শুধুমাত্র সুবিধা ভোগের মাধ্যম নয়; বরং অবহেলিত মানুষের অধিকার আদায়ের সংগ্রাম। জকিগঞ্জ ও কানাইঘাটের মানুষ দীর্ঘদিন অবহেলিত ও বঞ্চিত হয়েছেন। তাদের পাশে থেকে আমি রাজপথে থেকে সংগ্রাম করে যাবো। আমার লক্ষ্যই হবে জনগনের সেবা করা। জনগণের ভোটাধিকার নিশ্চিত ও তাদের নায্য অধিকার আদায়ে আমার সর্বোচ্চ সহযোগিতা থাকবে।

তিনি বলেন, এই জনপদে এখনও অনেক গ্রাম আছে যেখানে পাকা রাস্তা নেই, চিকিৎসার জন্য মানুষকে কিলোমিটারের পর কিলোমিটার হেঁটে যেতে হয়, কৃষক তার ধান-ফসলের ন্যায্যমূল্য পান না, তরুণরা চাকরি না পেয়ে হতাশায় দিন কাটান। আমি চাই এই দুঃখ্য দুর্দশাকে লাঘব করতে। জকিগঞ্জ-কানাইঘাটকে গড়ে তুলতে চাই একটি আধুনিক, স্বনির্ভর ও সুযোগ-সুবিধাসম্পন্ন অঞ্চল হিসেবে।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে শুধু সরকার নয়, বদলে যাবে রাষ্ট্র পরিচালনার ধারা। জনগণ হবে রাষ্ট্রের প্রকৃত মালিক, আর ভোটের অধিকার হবে সুরক্ষিত। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়িত হলে দেশে আইনের শাসন ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত হবে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) কানাইঘাট পৌর শহরে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতৃবৃন্দকে নিয়ে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান প্রদত্ত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি মানুষের হাতে হাতে পৌঁছে দেওয়ার লক্ষ্যে লিফলেট বিতরণ শেষে অনুষ্ঠিত পথসভায় তিনি এ ঘোষণা দেন।

রবিবার (২৮ সেপ্টেম্বর) আগামীর রাষ্ট্র নায়ক জননেতা তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কানাইঘাট পৌর শহরে কানাইঘাট উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল নেতৃবৃন্দদের লিফলেট বিতরণ শেষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

পৌর বিএনপির সাবেক আহবায়ক কাউন্সিলর আবিদুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সহ সভাপতি হাজী জসিম উদ্দিনের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন কানাইঘাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বিএনপি নেতা গিয়াস উদ্দিন, হোসেন আহমদ, সালাউদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফারুক আহমদ, সদস্য সচিব আমিনুল ইসলাম, পৌর আহবায়ক আব্দুর রহমান, সদস্য সচিব মনির হোসেন যুবদল নেতা বদরুল ইসলাম মেম্বার প্রমুখ। এছাড়াও লিফলেট বিতরণ ও পথসভায় স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন