editor
প্রকাশিত: 5:59 PM, September 29, 2025
তাফিদা রাকিব ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা দিতে বিট্রিশ ও ইউরোপের বিভিন্ন দেশের একটি চিকিৎসক দল সিলেটে এসেছেন।
সোমবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) ফাউন্ডেশনের সভাপতি শেলিনা বেগমের নেতৃত্বে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছান তারা।
এসময় চিকিৎসকদের বিমানবন্দরে শুভেচ্ছা জানান ফাউন্ডেশনের মুখপাত্র ও লন্ডন ওয়েলসের বিবিসি সেলিব্রিটি শেফ আবুল হোসাইন।
তাফিদা রাকিব ফাউন্ডেশনের মুখপাত্র আবুল হোসাইন বলেন, দেশের মানুষের জন্য এটি অভূতপূর্ব সুযোগ, স্বাস্থ্য খাতে আন্তর্জাতিক অংশীদারিত্বের এ মাত্রার অংশগ্রহণ পূর্বে খুব কমই পরিলক্ষিত হয়েছে। ফাউন্ডেশনের অন্যতম উদ্দেশ্য হলো, অসহায়, গরীব ও এতিমদের সু চিকিৎসা দিয়ে সেবা করা। আজ থেকে আগামী ৭ অক্টোবর পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে।
বিমানবন্দরে বিদেশি চিকিৎসকদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন তাফিদা রাকিব ফাউন্ডেশনের সেচ্ছাসেবী বৃন্দ ও বিভিন্নস্থরে সমাজ কর্মী বৃন্দ। এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রজেক্ট ম্যানেজিং ডিরেক্টর জাকির হোসেন চৌধুরী, সিলেটের মানবিক কর্মী আলা উদ্দিন পাশা প্রমুখ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন