editor
প্রকাশিত: 7:04 PM, September 29, 2025
সিলেটের দক্ষিণ সুরমার কদমতলীতে ব্যাটারি চালিত রিক্সার রোড পারমিট প্রদানের দাবিতে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ব্যাটারী চালিত রিক্সা/ইজি বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদ দক্ষিণ সুরমা থানা শাখার আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের শাখা সভাপতি শামীম আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম এর পরিচালনায় শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর ব্যাটারী চালিত রিক্সা/ইজি বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শ্রমিক নেতা আবুল বাশার, আব্দুল জলিল, জাহাঙ্গীর আলম মিন্টু, আব্দুর রহমান, সুলাইমান আহমদ, বাবুল মিয়া, হাবিবুর রহমান, আব্দুস সোবহান, রায়হান তালুকদার, মনিরুজ্জামান, তাজুল ইসলাম, জিতু মিয়া, এখলাছুর রহমান, আব্দুল কুদ্দুছ, শহিদুল ইসলাম, আজিজুর রহমান, শহিদ বকছ, মোবারক আলী, বাহার উদ্দিন, আবুল কালাম আজাদ প্রমুখ।
শ্রমিক সমাবেশে বক্তারা সিলেটে ব্যাটারি চালিত রিক্সার রোড পারমিট প্রদানসহ ৬ দফা দাবী মেনে নেওয়ার জোর দাবী জানিয়ে বলেন, ব্যাটারী চালিত রিক্সা/ইজি বাইক নগরীতে চলাচল বন্ধ হওয়ার কারণে মালিক-শ্রমিকরা পরিবার পরিজন নিয়ে কষ্টের মধ্যে দিন যাপন করছেন। তাদের উপার্জনের একমাত্র বাহন বন্ধ করে দেওয়ায় শ্রমিকরা হতাশার মধ্যে রয়েছেন।
বক্তারা বলেন, দেশের বিভিন্ন জেলায় অবাধে ব্যাটারি চালিত রিক্সা চলাচল করলেও শুধুমাত্র সিলেটে চলতে দেওয়া হচ্ছে না। এতে হাজার হাজার মালিক-শ্রমিকদের সাথে অবিচার ও বৈষম্য করা হচ্ছে। বক্তারা ব্যাটারি চালিত রিক্সার রোড পারমিট দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মহোদয়ের কাছে বিনীতভাবে অনুরোধ জানান।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন