editor
প্রকাশিত: 7:54 PM, September 29, 2025
আগামী ১ লা নভেম্বর শনিবার অনুষ্টিতব্য দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ২০২৫-২৭ সাল মেয়াদের নির্বাচনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ মনোনীত ফালাহ উদ্দিন-হুমায়ূন ও শিহাব প্যানেলের নেতৃবৃন্দ।
সোমবার বেলা ৩টার দিকে জেলরোডস্থ সিলেট চেম্বারের কার্যালয়ে এ মনোনয়নপত্র জমা দেন সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ মনোনীত প্যানেলের সভাপতি পদপ্রার্থী ফালাহ উদ্দিন আলি আহমদ, সিনিয়র সহ- সভাপতি পদপ্রার্থী হুমায়ুন আহমেদ , সহ- সভাপতি পদপ্রার্থী মাসুম ইফতেখার রসুল শিহাব, অর্ডিনারী শ্রেণী থেকে পরিচালক পদপ্রার্থী আক্তার হোসেন, এনায়েত আহমেদ মনি, মোহাম্মদ সাহিদুল হক সুহেল, মোজাহিদ খাঁনা গুলশান, মোঃ মাসনুন আকিব বড়ভূইয়া, জুবায়ের আহমদ চৌধুরী সুমন, ডাক্তার নুরুল আলম সিদ্দিকী, ইমতিয়াজ মোঃ তাহমিন সুবহান, আব্দুল হাফিজ জোয়ারদার তুহিন, মোহাম্মদ এনামুল হক কুটি, মোহাম্মদ তোফায়েল হোসেন কচি, এ এইচ এম মুস্তাকিম চৌধুরী অনি, এসোসিয়েট প্রার্থী চন্দন সাহা, আব্দুর রহমান, ওমর ফারুক, মোঃ আবুল কালাম, মশিউর রহমান হাফিজ ও নজরুল ইসলাম। মনোনয়নপত্র জমাদানকালে তাদের সাথে প্রায় শতাধিক ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় নেতৃবৃন্দ বলেন, সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ সিলেটের ব্যবসায়ীদের কল্যাণে কাজ করতে চায়। আমরা নির্বাচিত হলে সিলেটে পরিকল্পিতভাবে শিল্প কারখানা গড়ে তোলতে সর্বাত্মক চেষ্ঠা চালিয়ে যাবো। সিলেটের তরুণদের বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তা তৈরি সহ নানা উদ্যোগ নেয়া হবে। নেতৃবৃন্দ সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদকে নির্বাচিত করতে সিলেটের ব্যবসায়ীদের প্রতি আহবান জানান।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন