editor
প্রকাশিত: 8:43 PM, September 30, 2025
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী, দলের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান বলেছেন, “ভোট একটি আমানত এবং আমাদের সবাইকে আমানতের ব্যাপারে সচেতন হতে হবে। নির্বাচনে ভোট দেয়া মানে স্বাক্ষী দেয়া, পরামর্শ দেয়া এবং ভালো মানুষ হিসেবে সত্যায়িত করা। আপনার একটি ভোটে কেউ যদি প্রতিনিধি হয়ে অন্যায় কাজ করে, অনৈতিক সুবিধা ভোগ করে, তাহলে এই অন্যায় ও অনৈতিক কাজের দায়ভার আপনাকেও বহণ করতে হবে। এজন্য নেতৃত্ব বাছাই করার ক্ষেত্রে সততা ও আমানতদারিতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা সেই দায়িত্ব সঠিক ভাবে পালন করবেন বলে আমরা আশাবাদী।”
খেলাফত মজলিস শাহপরান পূর্ব থানার আওতাধীন ৪নং খাদিমপাড়া ইউনিয়ন শাখার উদ্যোগে গতকাল (২৯ সেপ্টেম্বর) রাত ৯টায় অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আব্দুল আলীম আলমের সভাপতিত্বে ও মাওলানা শফিকুল ইসলামের পরিচালনায় নগরীর পরগনা বাজারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর শাখার সহ-সভাপতি আব্দুল হান্নান তাপাদার, সাংগঠনিক সম্পাদক মাওলানা মঞ্জুরে মাওলা, উলামা বিষয়ক সম্পাদক মাওলানা ওলীউর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক আফজাল হোসাইন কামিল।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খেলাফত মজলিস শাহপরান পূর্ব থানা শাখার সভাপতি কয়েছুজ্জামান চৌধুরী, সহ-সভাপতি মাওলানা ইমদাদুল হক ইমরান, সাধারাণ সম্পাদক প্রভাষক শাহিন আহমদ, ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান, ইসলাম উদ্দিন, শাহিন আহমদ, মাওলানা হাসান আহমদ প্রমুখ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন