editor

প্রকাশিত: 9:34 PM, September 30, 2025

সিলেট চেম্বারের নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন সিলেট ব্যবসায়ী ফোরাম মনোনীত প্যানেলের নেতৃবৃন্দ

সিলেট চেম্বারের নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন সিলেট ব্যবসায়ী ফোরাম মনোনীত প্যানেলের নেতৃবৃন্দ

আগামী ১ লা নভেম্বর শনিবার অনুষ্টিতব্য দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ২০২৫-২৭ সাল মেয়াদের নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন সিলেট ব্যবসায়ী ফোরাম মনোনীত এহতাশেমূল হক, এনামুল কুদ্দুস ও নাফিস যুবায়ের প্যানেলের নেতৃবৃন্দ।

মঙ্গলবার বেলা ২টায় ব্যবসায়ীদের সরব উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে জেলরোডস্থ সিলেট চেম্বারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে যান নেতৃবৃন্দ। মনোনয়নপত্র জমা দেন সিলেট ব্যবসায়ী ফোরাম মনোনীত সভাপতি পদপ্রার্থী এহতাশেমূল হক চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি পদপ্রার্থী এনামুল কুদ্দুস চৌধুরী, সহ-সভাপতি পদপ্রার্থী মো. নাফিস জুবায়ের চৌধুরী, অর্ডিনারী শ্রেণী থেকে পরিচালক পদপ্রার্থী আব্দুর রহমান রিপন, মোতাহার হোসেন, আব্দুল হাদি পাবেল, সৈয়দ জাহিদ উদ্দিন,মো: ইমরান হোসাইন, মো: আবুল কালাম, খন্দকার কাওসার আহমদ রবি, শামসুর রহমান কামাল, মো: মাজহারুল হক, মো. নাহিদুর রহমান, কামরুল হামিদ ও আবু সুফিয়ান, এসোসিয়েট পরিচালক প্রার্থী জিয়াউল হক, মোক্তাদির হোসেন তপাদার, মোহাম্মদ রেহান উদ্দিন, মোহাম্মদ ইব্রাহিম খলিল, মো: মামুনুর রশিদ ও দিবাকর দাস ঝোটন।

মনোনয়নপত্র জমাদানকালে আরো উপস্থিত ছিলেন- সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও এফবিসিসিআই-এর সাবেক পরিচালক হিজকিল গুলজার, সাবেক সহ-সভাপতি জুবায়ের আহমেদ চৌধুরী, মেট্রোপলিটন চেম্বারের সহ-সভাপতি মাহবুবুল হক চৌধুরী,চেম্বারের সাবেক পরিচালক ও সিলেট ব্যবসায়ী ফোরামের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আলীমুল এহছান চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম জাকির চৌধুরী, সিলেট দোকান মালিক সমিতির আলহাজ্ব আব্দুল হামিদ (কালা মিয়া), জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, বাংলাদেশ সিএনজি স্টেশন মালিক সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মহানগর বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার রিয়াশাদ আজিম আদনান, হাসান মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ আজিজুল করিম প্রমুখ।

এসময় ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে নির্বাচন না দিয়ে সিলেট চেম্বারকে অকার্যকর করে রাখা হয়েছিল। জুলাই বিপ্লবের পর ব্যবসাবান্ধব চেম্বারের দাবিতে সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীদের ধারাবাহিক আন্দোলনের প্রেক্ষিতে এ নির্বাচন হচ্ছে। সিলেটের ব্যবসায়ীদের নানাবিদ সমস্যা দূরীকরণ ও সিলেটকে ব্যবসাবান্ধব হিসেবে গড়ে তুলতে সিলেট ব্যবসায়ী ফোরাম মনোনীত প্রার্থীরা প্রতিদ্বন্দিতা করছেন। আমরা ব্যবসায়ীদের ভ্যাট-টেক্স, ব্যাংকিং সমস্যা সহ সকল সমস্যা দূরীকরণে কাজ করবো। চেম্বারকে ফ্যাসিস্ট মুক্ত করে আদর্শ চেম্বার হিসেবে গড়ে তোলতে আমরা কার্যকর পদক্ষেপ নেবো। নেতৃবৃন্দ নতুন নেতৃত্বের মাধ্যমে চেম্বারকে এগিয়ে নিতে সিলেট ব্যবসায়ী ফোরাম মনোনীত প্রার্থীদের ভোট দিতে এবং সহযোগিতা করতে সকল ব্যবসায়ীদের প্রতি আহবান জানান।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন