editor

প্রকাশিত: 9:37 PM, September 30, 2025

ধর্মীয় স্বাধীনতা ও উৎসব উদযাপনে বিএনপি সবসময় ইতিবাচক ভূমিকা পালন করেছে : আবুল কাহের চৌধুরী শামিম

পল্লীশাসন (মোহনপুর) ও গৌড়াঙ্গ মহাপ্রভুর আখড়া পূজা মন্ডব পরিদর্শন

ধর্মীয় স্বাধীনতা ও উৎসব উদযাপনে বিএনপি সবসময় ইতিবাচক ভূমিকা পালন করেছে : আবুল কাহের চৌধুরী শামিম

বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামিম বলেছেন, বাংলাদেশ বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মিলিত আবাসভূমি। এই দেশে সব ধর্মের মানুষ পরস্পরের প্রতি সম্মান প্রদর্শন করে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করছে। ধর্মীয় উৎসবগুলো কেবল একটি বিশেষ সম্প্রদায়ের আনন্দ নয়, বরং সমগ্র সমাজে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করার অন্যতম অনুষঙ্গ। পূজা উৎসব মানুষে মানুষে সৌহার্দ্য, ভালোবাসা ও ঐক্যের বার্তা বহন করে।

তিনি বলেন, সমাজের প্রতিটি স্তরে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে আমাদের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যে যেই ধর্মের অনুসারী হোক না কেন, একে অপরের প্রতি সহমর্মিতা, সহানুভূতি ও সম্মান প্রদর্শন করলে সমাজ হবে কল্যাণমুখী।

তিনি আরও বলেন, বিএনপি গণমানুষের দল। এ দল সব সময় সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকেছে এবং থাকবে। ধর্মীয় স্বাধীনতা ও উৎসব উদযাপনে বিএনপি সবসময় ইতিবাচক ভূমিকা পালন করেছে। তাই পূজা হোক বা অন্য ধর্মীয় অনুষ্ঠান, সবখানেই শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিয়ানীবাজার উপজেলার পল্লীশাসন (মোহনপুর) পূজা মন্ডব ও শ্রী শ্রী গৌড়াঙ্গ মহাপ্রভুর আখড়া পূজা মন্ডবসহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

এসময় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমেদ রেজা, চারখাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সায়েক আহমদ চৌধুরী, পূজা মন্ডবে দ্বায়িতে থাক আনন্দ দাস, সিপু দাস, ময়না দাস, চারখাই ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক বাবর আহমদ চৌধুরী, সিলেট জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম আলমগীর, উপজেলা বিএনপির সহ সভাপতি জামিল আহমদ চৌধুরী, বিয়ানীবাজার উপজেলা তরুণদলের আহবায়ক জিবান আহমদ, চারখাই ইউনিয়ন ছাত্রদল সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমদ, মুন্না আহমদ চৌধুরী।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আহমদ রেজা, উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, সহ-সভাপতি হারুনুন রশিদ, দুবার ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক নুরুন কিবরিয়া, বিএনপির নেতা দারুণ ইসলাম দ্বারা, বিএমপি নেতা নুরুল ইসলাম বাবুল, বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি সাহেদ আহমেদ, বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আবিদুর রহমান রেদওয়ান, ৩নং দুবাগ ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি শিব্বির আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক তানভীর আহমেদ, সিনিয়র সদস্য তারেক আহমেদ প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন