admin

প্রকাশিত: 11:54 AM, October 3, 2025

কওমের জন্য কওমিয়ানদের আত্মত্যাগ অবিস্মরণীয়

সিলেটে ‘কওমি কনফারেন্স’

কওমের জন্য কওমিয়ানদের আত্মত্যাগ অবিস্মরণীয়

8

সিলেটে প্রথমবারের মতো বড় পরিসরে অনুষ্ঠিত হলো ‘কওমি কনফারেন্স’। গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত মহানগরের রিকাবিবাজারস্থ সিলেটের কবি নজরুল অডিটোরিয়ামে ‘সম্মিলিত কওমি ফোরাম, সিলেট’র উদ্যোগে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।
ফোরামের সভাপতি মাওলানা আহমদ কবির খলিল সাহেবের সভাপতিত্বে ও কবি মীম সুফিয়ানের পরিচালনায় কনফারেন্সে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন শায়খুল হাদিস হাবিবে রব্বানী। তিনি কওমি শিক্ষার গুরুত্ব ও মুসলিম উম্মাহর আত্মপরিচয় রক্ষায় এর ভূমিকা সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
কনফারেন্সে অন্যতম আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রখ্যাত আলেম মাওলানা হেময়েত উদ্দিন। তিনি বলেন- শিক্ষা ও আত্মগঠনই প্রকৃত নেতৃত্বের ভিত্তি। আত্মশুদ্ধির মাধ্যমেই কওমি তরুণরা ভবিষ্যতে নেতৃত্বের যোগ্যতা অর্জন করবে।
মাওলানা সালমান আহমদ তাঁর বক্তব্যে বলেন- ইসলামি মনোবিজ্ঞান শুধু তাত্ত্বিক বিষয় নয়, এটি সমাজ গঠনের অপরিহার্য একটি দিক; যা নতুন প্রজন্মকে সঠিক পথে এগিয়ে নিতে সহায়তা করবে।
মাওলানা আতাউল হক জালালাবাদী আলোচনাকালে বলেন বলেন- ওস্তাদ-ছাত্রের মুধুর সম্পর্কই কওমি শিক্ষার প্রাণশক্তি, যা ঐতিহ্য রক্ষায় মূল ভূমিকা রাখে।
কওমি শিক্ষাব্যবস্থার সংস্কার প্রসঙ্গে মুফতি রিদওয়ান হাসান বলেন- সংস্কার সময়ের দাবি, তবে কোথায় এবং কতটুকু সংস্কার প্রয়োজন তা সঠিকভাবে নির্ধারণ করতে হবে। মূল ঐতিহ্য অক্ষুণ্ণ রেখেই সংস্কার কার্যকর হতে পারে।
আবেগঘন বক্তব্যে মাওলানা রুহুল আমীন সাদী বলেন- কওমের জন্য কওমিয়ানদের আত্মত্যাগ অবিস্মরণীয়, আমাদের প্রেরণার উৎস। এই চেতনা নতুন প্রজন্মকে সর্বদা অনুপ্রাণিত করবে।
এছাড়াও কনফারেন্সে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন- শায়খুল হাদিস আব্দুল বছির, মাওলানা মুসলেহ উদ্দিন আহমদ গহরপুরী, মাওলানা জয়নাল আবেদিন, শায়খুল হাদিস নজরুল ইসলাম কাসেমি, মাওলানা শাহ মমশাদ আহমদ, মুফতি মুজাহিদুল ইসলাম শ্রীমঙ্গলি, শায়খুল হাদিস এহতেশাম ক্বাসেমি, মাওলানা নুমানুল হক চৌধুরী, মাওলানা সা’দ আমিন হামিদী, মাওলানা ফখরুল ইসলাম, অ্যাড. মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা হাবীব আহমদ শিহাব, মাওলানা আব্দুল জলিল ফরিদী, মাওলানা আহমদ ছগীর, মুফতি জিয়াউর রহমান,
মাওলানা আব্দুল হান্নান, মাওলানা ফয়জুর রহমান, মাওলানা ফরহাদ আহমদ, মাওলানা ইমদাদুল হক নোমানী, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা সাঈদ আহমদ ও মাওলানা মঞ্জুর আহমদ প্রমুখ। পরে দুআর মাধ্যমে কনফারেন্স সমাপ্ত করা হয়।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ক্ষুদে শিক্ষার্থীদের বর্ণিল বর্ষাবরণ অনুষ্ঠিত

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ক্ষুদে শিক্ষার্থীদের বর্ণিল বর্ষাবরণ অনুষ্ঠিত

4 বাংলার ঋতুবৈচিত্র্যের স্নিগ্ধ প্রকৃতি ও সবুজের সমারোহে বর্ষার আগমনকে বরণ করে নিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজে অনুষ্ঠিত হয়েছে আনন্দঘন ও

মৌলভীবাজার সমিতি সিলেটের শিক্ষাবৃত্তি ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনার দরখাস্ত আহবান

মৌলভীবাজার সমিতি সিলেটের শিক্ষাবৃত্তি ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনার দরখাস্ত আহবান

7 সিলেটে বসবাসরত মৌলভীবাজার জেলাবাসীদের সংগঠন ‘মৌলভীবাজার সমিতি সিলেট’-এর উদ্যোগে সমিতির জীবন সদস্যদের সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদানের জন্য দরখাস্ত জমা

প্রবাসীদের গ্রাউন্ড হ্যান্ডলিং হয়রানি বন্ধ ও যৌক্তিক বিমান ভাড়া নির্ধারণ করতে হবে: মুফতি আবুল হাসান এমপি

প্রবাসীদের গ্রাউন্ড হ্যান্ডলিং হয়রানি বন্ধ ও যৌক্তিক বিমান ভাড়া নির্ধারণ করতে হবে: মুফতি আবুল হাসান এমপি

1 সিলেট-৫ আসনের সংসদ সদস্য ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতি আবুল হাসান এমপি বলেছেন, আমাকে কানাইঘাট-জকিগঞ্জের মানুষ নির্বাচিত

ঈর্ষণীয় ফলাফল অর্জন করা দিয়া ইবনাত একজন আদর্শ মানুষ হতে চান

ঈর্ষণীয় ফলাফল অর্জন করা দিয়া ইবনাত একজন আদর্শ মানুষ হতে চান

3 ফলাফলটা তার ঈর্ষণীয় ই। কারণ ১২শ ৫০ নাম্বারের মধ্যে ১১শ ৮৭ পেয়ে এবারের এসএসসি পরীক্ষায় চমক দেখিয়েছেন এই শিক্ষার্থী।

চোরাই টাকার পাহাড়ে গডফাদার তরিকুল

চোরাই টাকার পাহাড়ে গডফাদার তরিকুল

8 রুবেলের গুদাম ও সুরমা ট্রান্সপোর্ট ব্যবহার করে কামিয়েছেন অঢেল অবৈধ সম্পদ সিলেট সীমান্ত দিয়ে অবৈধ পথে আসা ভারতীয় পণ্যের

সিলেটি দেখলেই ক্ষিপ্ত শিক্ষক আউয়াল

সিলেটি দেখলেই ক্ষিপ্ত শিক্ষক আউয়াল

1 সিলেটের আলমপুরস্থ মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) কম্পিউটার ব্যাচের শিক্ষক আউয়ালের বিরুদ্ধে শিক্ষার্থীদের হেনস্তা, চরম মানসিক নির্যাতন ও হুমকির

খসরুজ্জামান খসরুর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

খসরুজ্জামান খসরুর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

2 সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান খসরুর বিরুদ্ধে একশ্রেণির স্বার্থান্বেষী মহলের উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা ও বানোয়াট অপপ্রচারের তীব্র অভিযোগ উঠেছে।

গণবিজ্ঞপ্তি জারি : সিউক-এর পূর্বানুমোদন ছাড়া ভবন নির্মাণ ও জমি ব্যবহার নিষিদ্ধ

গণবিজ্ঞপ্তি জারি : সিউক-এর পূর্বানুমোদন ছাড়া ভবন নির্মাণ ও জমি ব্যবহার নিষিদ্ধ

1 পরিকল্পিত নগর গঠন, সুশৃঙ্খল নগরায়ন এবং পরিবেশ সুরক্ষার লক্ষ্যে সিলেট মহানগরী ও সংলগ্ন এলাকায় আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে সিলেট

1
3