editor
প্রকাশিত: 2:32 PM, October 5, 2025
বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী কুমার শানু তার সাবেক স্ত্রী রীতা ভট্টাচার্যের নামে আইনি পদক্ষেপ নিয়েছেন। সম্প্রতি রীতা প্রকাশ্যে অভিযোগ করে, তৃতীয়বার গর্ভাবস্থার সময় শানু ও তার পরিবার তাকে খাবার ও ওষুধ দেননি। এ অভিযোগ ঘিরে ব্যাপক আলোচনার পর শানু তার আইনজীবী সানা রইস খানের মাধ্যমে রীতাকে আইনি নোটিশ পাঠান।
আইনজীবী সানা এক বিবৃতিতে বলেন, কুমার শানু চার দশকেরও বেশি সময় ধরে সংগীতজগতে সক্রিয়। সারা পৃথিবীতে তার অসংখ্য ভক্ত রয়েছে। কিছু মিথ্যা অভিযোগ সাময়িকভাবে বিতর্ক সৃষ্টি করতে পারে, তবে তা একজন শিল্পীর সারাজীবনের সৃষ্টিকে কলঙ্কিত করতে পারে না। শিল্পীর মর্যাদা, উত্তরাধিকার ও পরিবারের সম্মান রক্ষায় আইনের সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হবে।
অন্যদিকে ফিল্ম উইন্ডোকে দেওয়া সাক্ষাৎকারে রীতা অভিযোগ করেন, শানু ছিলেন সন্দেহপ্রবণ এবং তাকে বাইরে বের হতে দিতেন না।
তার দাবি, তিনি হঠাৎ পালিয়ে যান। এমনকি মাইক্রোওয়েভ ও ফ্যানও নিয়ে যান। এরপর দুধ ও ওষুধ সরবরাহ বন্ধ করে দেন। ভাগ্যক্রমে দুধওয়ালা ও ডাক্তার আসতেন। আপনি কল্পনাও করতে পারবেন না, এই মানুষটি আমাকে আর আমার তিন সন্তানকে কতটা কষ্ট দিয়েছেন।
কুমার শানুর আইনি টিম বলছে, রীতার এসব অভিযোগ ভিত্তিহীন ও মানহানিকর। তাই নোটিশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অভিযোগগুলোর জবাব দেওয়া হয়েছে, যাতে মিথ্যা প্রচার বন্ধ হয় এবং তার সুনাম অক্ষুণ্ন থাকে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন